সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

এবারও এমএলএসে সর্বোচ্চ আয় মেসির

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৮ জুন, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর এর মধ্যে দিয়ে এমএলএসে সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হন তিনি। এবার এমএলএসে টানা তৃতীয়বারের মতো সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হতে যাচ্ছেন লিওনেল মেসি। তার বেতন এমএলএসে ২১ দলের খেলোয়াড়দের চেয়েও বেশি।

আর্জেন্টিনার অধিনায়কের বেতন এমএলএসের ২১টি দলের খেলোয়াড়দের মোট বেতনের চেয়েও বেশি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, মায়ামিতে মেসির বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫৫৭ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা।

এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) খেলোয়াড়দের বেতনের এই তালিকা বুধবার (২৫ জুন) প্রকাশ করেছে। যেখানে মেসির মূল বেতন ১ কোটি ২০ লাখ ডলার (১৪৫ কোটি ৭৮ লাখ টাকা প্রায়)। এছাড়াও মার্কেটিং বোনাস ও এজেন্ট ফি থেকেও আয় আছে মেসির।

তবে পারফরম্যান্স বোনাস এবং অন্য কোনো খাত আমলে নেয়া হয়নি। গত বছর মে মাসের তুলনায় এবার মেসির বেতন বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।

স্পোর্টিকো এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টার মায়ামির সঙ্গে ২০২৩ সালের মাঝামাঝি যে আড়াই বছরের চুক্তিতে সই করেছিলেন মেসি, তার পূর্ণ মেয়াদে আয় দাঁড়াতে পারে প্রায় ১৫০ মিলিয়ন ডলার (প্রায় ১,৮৪৫ কোটি টাকা)।

শীর্ষ পাঁচে কে কোথায়?
মেসির ঠিক পরেই রয়েছেন টরন্টো এফসি-র ইতালিয়ান ফরোয়ার্ড লোরেঞ্জো ইনসিনিয়ে, যার নিশ্চিত আয় ১৫.৪৪ মিলিয়ন ডলার (প্রায় ১৯০ কোটি টাকা)।

তৃতীয় স্থানে রয়েছেন মেসিরই সতীর্থ ও সাবেক বার্সা-সহযোগী সার্জিও বুসকেটস, যার আয় ৮.৫ মিলিয়ন ডলার (প্রায় ১০৪.৫ কোটি টাকা)। এরপর রয়েছেন আটলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন (৭.৮৭ মিলিয়ন ডলার) এবং সান দিয়েগোর চুকি লোজানো (৭.৬৩ মিলিয়ন ডলার)।

বেতনের দিক দিয়ে মায়ামিই সেরা
পুরো দল হিসেবেও সর্বোচ্চ বেতনভোগী দল ইন্টার মায়ামি। তাদের স্কোয়াডের মোট গ্যারান্টিড কম্পেনসেশন ৪৬.৮৪ মিলিয়ন ডলার (প্রায় ৫৭৬০ কোটি টাকা), যা আগের বছরের রেকর্ড থেকেও ৫ মিলিয়ন বেশি। তালিকার দ্বিতীয় স্থানে টরন্টো এফসি (৩৪.১৫ মিলিয়ন ডলার) এবং তৃতীয় স্থানে আটলান্টা ইউনাইটেড (২৭.৬৩ মিলিয়ন ডলার)।

বেতনের দিক থেকে সবচেয়ে পিছিয়ে সিএফ মন্ট্রিয়াল, যাদের খেলোয়াড়দের মোট আয় মাত্র ১১.৯৯ মিলিয়ন ডলার (প্রায় ১,৪৭৫ কোটি টাকা)। এরপর রয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন, রিয়াল সল্ট লেক, হিউস্টন ডায়নামো এবং মিনেসোটা ইউনাইটেড।

বাড়ছে এমএলএসের সামগ্রিক ব্যয়
পুরো লিগে গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ৬৪৯,১৯৯ ডলার, যা গত বছরের তুলনায় ৯.২২% বেশি। বর্তমানে লিগে এমন ১৩১ জন খেলোয়াড় আছেন যাদের আয় ১ মিলিয়ন ডলার বা তার বেশি, যেখানে আগের বছর সংখ্যাটা ছিল ১১৫ জন।

এমএলএস ও খেলোয়াড় ইউনিয়নের মধ্যে ২০২১ সালে হওয়া চুক্তির আওতায় এই আয় এবং কাঠামো চলবে ২০২৭ মৌসুম পর্যন্ত।

দলভিত্তিক সর্বোচ্চ আয় (শীর্ষ ৫):
১. ইন্টার মায়ামি – $৪৬.৮৪ মিলিয়ন
২. টরন্টো এফসি – $৩৪.১৫ মিলিয়ন
৩. আটলান্টা ইউনাইটেড – $২৭.৬৩ মিলিয়ন
৪. এফসি সিনসিনাটি – $২৩.১৮ মিলিয়ন
৫. এলএ গ্যালাক্সি – $২২.৮৭ মিলিয়ন

মাঠের পাশাপাশি আয়তেও রাজার আসনটা ধরে রেখেছেন মেসি। প্রশ্ন একটাই, এই রাজত্ব কি চলতে থাকবে আরও বহু বছর?
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর