বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন তথ্যপ্রযুক্তি ডেস্ক : ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’। আধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন ডিজাইন এবং অল-ইন-ওয়ান স্মার্ট ফিচারের এক ব্যতিক্রমী সংমিশ্রণ এই নতুন স্মার্টওয়াচ। স্টাইল, স্বাস্থ্য সচেতনতা ও প্রতিদিনের ডিজিটাল কন্ট্রোল এর জন্য ওয়ালটনের ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি হতে পারে পারফেক্ট চয়েস।

নতুন এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৮৫ ইঞ্চির ৩৯০ বাই ৪৫০ রেজ্যুলেশনের এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যা দিচ্ছে আরও উন্নত কালার আউটপুট এবং অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এতে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি, স্কয়ার ডায়াল ডিজাইন এবং সাথে দু’টি ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপ যা ক্যাজুয়াল ও প্রফেশনাল উভয় ব্যবহারের জন্যই মানানসই। অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর থেকে ‘ওয়ালটন টিক’ অ্যাপ ডাউনলোড করে গ্রাহকরা সহজেই তাদের স্মার্টফোনের সঙ্গে ‘টিক এএমএক্স১৩’ ইনস্টল এবং ব্যবহার করতে পারবেন।

‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটিতে রয়েছে শক্তিশালী এসএফ৩২এলবি৫৬৩ চিপসেট এবং ৩৫০ এমএএইচ ব্যাটারি যা একবার চার্জে ৮-১০ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এই মডেলটিতে ইন-বিল্ট স্পিকার ও মাইক্রোফোন থাকায় সরাসরি ব্লুটুথ কলিং করা যায়। পাশাপাশি দ্রুত রেসপন্সের জন্য রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও ভাইব্রেশন অ্যালার্ট।

হেলথ ও ফিটনেস মনিটরিংয়ে ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচ একটি সত্যিকারের অল-ইন-ওয়ান সলিউশন। এতে রয়েছে ১০০টি স্পোর্টস মোড, যার মধ্যে ৪টি অটো রিকগনিশন সহ রয়েছে রানিং প্ল্যান ও রানিং কোর্স ফিচার। এছাড়াও থাকছে ২৪ ঘণ্টার হেলথ ট্র্যাকিং সুবিধা—হার্ট রেট, স্ট্রেস, ঘুমের সময় বিশ্লেষণ, রেসপিরেশন রেট, এইচআরভি এবং পিপিজি ব্লাড প্রেসার মনিটরিং।

স্মার্ট অ্যাসিস্ট্যান্টযুক্ত এই স্মার্টওয়াচে রয়েছে মেসেজ ও কল অ্যালার্ট, গোল রিমাইন্ডার, ওয়াটার অ্যান্ড স্লিপ রিমাইন্ডার, রিমোট ক্যামেরা, মিউজিক কন্ট্রোল, ক্যালকুলেটর, গেমস, এমনকি ওমেন্স হেলথ রিমাইন্ডার-এর মতো অতিরিক্ত স্মার্ট ফিচারও। ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি ৩এটিএম ওয়াটারপ্রুফ রেটিংধারী হওয়ায় বর্ষাকাল বা ঘামযুক্ত পরিবেশেও এটি অনায়াসে ব্যবহারযোগ্য। পাশাপাশি এতে রয়েছে শকপ্রুফ কেসিং এবং ডাস্ট রেজিস্ট্যান্ট ফিচার যা স্মার্টওয়াচটিকে করে তোলে ভার্সেটাইল এবং অলরাউন্ড ইউজের জন্য আদর্শ।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “আধুনিক জীবনযাপনে স্মার্টওয়াচ আমাদের নিত্যদিনের সঙ্গী। ওয়ালটন প্রতিনিয়ত গ্রাহকের চাহিদা ও প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন ও বাজারজাত করে। আমাদের ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা গ্রাহকের আধুনিক জীবনের বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠবে। এটি হবে সময়ের সঠিক ও সর্বোত্তম ব্যবহারের জন্য অন্যতম নির্ভরযোগ্য গ্যাজেটস।”

বর্তমানে ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচটি মাত্র ৪ হাজার ৮৫০ টাকায় পাওয়া যাচ্ছে সকল ওয়ালটন প্লাজাতে। এছাড়া ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://waltondigitech.com/products/lifestyle/smart-watch/walton-tick-amx13-smart-watch?tab=specs) ভিজিট করে অনলাইনে সরাসরি অর্ডার করার সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা। ফিচারে পরিপূর্ণ এবং ডিজাইনে প্রিমিয়াম ‘টিক এএমএক্স১৩’ স্মার্টওয়াচে থাকছে ১ বছরের ওয়ারেন্টি ও বিশ্বস্ত আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর