বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

কত সময় ভিজিয়ে রাখা পান্তা ভাত স্বাস্থ্যের জন্য ভালো?

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : শর্করার একটি মূল উৎস হলো ভাত। গরম ভাতে যে পুষ্টি বা শর্করা থাকে পান্তা ভাতে একই মাত্রায় থাকে না। যদিও পান্তা ভাত খাওয়ার চল শহরাঞ্চলে নেই বললেই চলে। কিন্তু বৈশাখের প্রথম দিন শহরের মানুষও পান্তা ভাত খায়। অনেকে গরম ভাতে পানি মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেন, আবার অনেকে ওভার নাইট রাখেন।

ডা. ফেরদৌস খন্দকার, মেডিসিন বিশেষজ্ঞ একটি পডকাস্টে বলেন, ‘‘ভালো ব্যাপার হচ্ছে, তিন থেকে চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে খাওয়া। এর চেয়ে বেশি সময় ভিজিয়ে রেখে খাওয়া কিছুটা ক্ষতিকর। পান্তা ভাতে পুষ্টি রয়েছে তবে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের নিয়ন্ত্রিতভাবে খাওয়া উচিত। মাত্রাতিরিক্ত পান্তাভাত খাওয়া ঠিক নয়। এটি ভেজানোর পরে এর প্রো-বায়োটিক কাজ আছে। অর্থাৎ এতে কিছু ভালো ব্যাকটেরিয়া জন্মায়। যেটি আমাদের অন্ত্রের জন্য ভালো। ভেজানোর ফলে আয়রন, ক্যালসিয়াম, মিনারেল বেড়ে যায়। সাধারণ ভাতের চেয়ে পান্তা ভাতে পুষ্টি বেড়ে যায়। পঁচানোর কারণে এতে অ্যালকোহল তৈরি হয়। পান্তা ভাত খাওয়ার পরে ভালো ঘুম হয়। তবে ভাতে থাকা সোডিয়াম কমে যায়। ফলে যারা উচ্চরক্তচাপে ভোগেন তাদের জন্য এটি ভালো যদি লবণ যুক্ত করা না হয়। পান্তা ভাত খেলে হজম বাড়ে।’’

দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখার ফলে ‘কলিফর্ম’ নামক ব্যাকটেরিয়া জমতে থাকে। যে কারণে দীর্ঘ সময় ধরে পানিতে ভিজিয়ে রাখা ভাত খেলে ডায়রিয়াতে ভুগতে হতে পারে। ইনফেকশন তৈরি হতে পারে বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ।

ডা. ফেরদৌস খন্দকার আরও বলেন, ‘‘তিন, চার বা ছয় ঘণ্টা পর্যন্ত ভিজিয়ে রাখা ভাত স্বাস্থ্যের জন্য ভালো। সর্বোচ্চ ১২ ঘণ্টা পর্যন্ত ভিজিয়ে রাখা যেতে পারে। এর বেশি সময় ধরে ভিজিয়ে রাখা ভাত খাওয়া একেবারেই ঠিক নয়।’’
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর