বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

করোনার নতুন ঢেউয়ের আশঙ্কা : সবাইকে সতর্ক থাকতে হবে

সম্পাদকীয়
বুধবার, ৩১ মে, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন

দেশে হঠাৎ করেই করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। দ্রুত বাড়ছে শনাক্তের হার। গত কয়েক মাস ধরে করোনা সংক্রমণ শনাক্তের হার ১ শতাংশের মধ্যে ওঠানামা করছিল। কিন্তু গত ১ সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ১৩৩ দশমিক ১ শতাংশ। সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে ১৫৯ জন, যা ৭ মাস পর দেড়শ শনাক্তের সংখ্যা ছাড়াল। সর্বশেষ গত বছরের ২৬ অক্টোবর ১৯৬ জন রোগী শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এরপর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দেড়শর নিচেই ছিল। তবে এ সময়ে শনাক্তের হার ৪ শতাংশের নিচে নামেনি। যদিও গত ২৮ মার্চ করোনায় সর্বশেষ একজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্বে জুড়ে সংক্রমণের প্রকোপ কমে এলেও চীনে করোনার নতুন ধরন ‘এক্সবিবি’তে ৬ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ডাটা সফটওয়্যার ও মিডিয়া কোম্পানি ব্লুমবার্গের খবর অনুযায়ী বর্তমানে দেশটিতে সপ্তাহে ৪ কোটি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। কয়েক দিন আগে করোনাভাইরাসের কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ থেকেও করোনা বিষয়ক সব বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড বিষয়ক সরকারের জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এ প্রসঙ্গে চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, বিশ্ব থেকে করোনাভাইরাস একেবারে কখনোই নির্মূল হবে না। কম হলেও এখনও আক্রান্ত হচ্ছে, যাকে বলা হয় ‘এন্ডেমিক’। বিভিন্ন স্থানে, বিভিন্ন ঋতুতে করোনা সাধারণ জ্বর, সর্দি-কাশির মতো ফিরে ফিরে আসবে। কখনো কমতে পারে আবার বাড়তে পারে। তবে এখন নতুন যে উপ-ধরন রয়েছে সে সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। আরও কয়েক দিন গেলে বোঝা যাবে মিউটেশন ভাইরাসের আচরণ কতটা বিপজ্জনক।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, করোনায় দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ১৩০ জন। আর এখন পর্যন্ত দেশে মোট মারা গেছে ২৯ হাজার ৪৪৬ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২১ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছে ২০ লাখ ৬ হাজার ২৩৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় ওই বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু হয়েছিল। করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বে র প্রায় সব দেশ লকডাউনের পথে হেঁটেছিল। ২০২১ সালের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। এ সময় আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হয়। এরপর করোনার ‘গণটিকা’ দেওয়া শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ইদানীং কিছুটা বাড়লেও মহামারি আকার ধারণ করার কোনো আশঙ্কা নেই। যেহেতু টিকা সবাই নিয়েছে, সে জন্য কোনো মারাত্মক আকার ধারণ করছে না। এরপরও সতর্ক থাকতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ধরন ‘এক্সবিবি’র ব্যাপারে লক্ষ রাখতে হবে। এটা হলো-এ ভ্যারিয়েন্ট আগের ভ্যারিয়েন্টের চেয়ে কতটুকু পৃথক এবং কতটা শক্তিশালী ও কত দ্রুত ছড়ায়। যারা টিকা নিয়েছে, তার বিরুদ্ধে কতটুকু কার্যকর। তবে যাদের টিকা নেওয়া আছে তাদের ওপর খুব বেশি প্রভাব পড়বে না। তবে মারাত্মক সংক্রমণের শঙ্কা না থাকলেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ ক্ষেত্রে আমাদের অবশ্যই টিকা দেওয়ার পরও সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলা ও বুস্টার ডোজ নেওয়া উচিত। করোনার নতুন ধরন ‘এক্সবিবি’ মোকাবিলা করতে আচরণবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে নতুন করে প্রচারণা শুরু করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিশেষ করে মাস্ক পরা ও নিরাপদ দূরত্ব বজায় রাখা আবার বাধ্যতামূলক করতে হবে। মোট কথা, এসব বাস্তবতা বিবেচনায় রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে সবাইকে ।


এই বিভাগের আরো খবর