বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন যুবদল নেতা ও তরুণ সমাজসেবক মো.কিরন ব্যাপারী।জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা এই উদীয়মান সেচ্ছাসেবক কে নিয়ে আগামী দিনের সমাজ গঠনের স্বপ্ন দেখছে এলাকাবাসী। তাই আগামী সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী কিরন ব্যাপারী ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

এলাকাবাসী জানায়, নাসিক ২১ নং ওয়ার্ড যুবদলের অন্যতম সদস্য তথা ক্লিন ইমেজের তরুণ কিরন ব্যাপারীর প্রার্থী হিসেবে আত্নপ্রকাশের খবরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র ও এলাকাবাসীর অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনে সরকার দলীয় একনিষ্ঠ কর্মী কিরন ব্যাপারীর অংশগ্রহণের সম্ভাবনা বেশ জোরালো। তবে এখনো পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেননি এবং কোনো ধরনের নির্বাচনী প্রচারণাতেও অংশ নেননি।

এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে কিরন ব্যাপারীকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে সবাই। রাজনৈতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

যুবদল নেতা কিরন ব্যাপারী সকলের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করে বলেন, দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করছেন।ফ্যাসিবাদের আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম বেগবান করতে জীবনবাজি রেখে অংশ নিয়েছেন।বর্তমানে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী।তাই সরকার প্রধানের হাতকে শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আগামী নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।একইসাথে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছে প্রকাশ করেন।ওয়ার্ডবাসীর জন্য কথায় নয়, কাজে প্রমান দিতে চান তিনি। সে লক্ষ্যে তিনি দলীয় চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থেকে কাজ করে চলেছেন।

স্থানীয় সচেতন মহলের ধারণা, সিটি করপোরেশনের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও স্পষ্টতা আসবে।তবে নৈতিক ও ক্লিন ইমেজের তরুণ সমাজসেবক কিরন ব্যাপারী প্রার্থী হিসেবে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী।


এই বিভাগের আরো খবর