বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

” কিভাবে বউ পিটাতে হয় শিখে নে”- ছেলের উদ্দেশ্য বাবা,পাইকগাছায় স্বামী ও শ্বশুরের বেধড়ক পিটানিতে গৃহবধূর মৃত্যু

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৯:১৮ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালীতে স্বামী ও শ্বশুরের নির্মম অত্যাচারে পুত্রবধূ আবেদা বেগম (২৭) এর মৃত্যুের ঘটনা ঘটেছে। শ্বশুর ও স্বামীর বেধড়ক মারপিটে অসুস্থ হয়ে পড়লে গৃহবধূকে হাসপাতালে ভর্তির এক পর্যায়ে তার মৃত্যু হয়েছে বলে জানাগেছে।

তবে সর্বশেষ এ ঘটনার মৃত্যের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছিলো। এলাকাবাসী, পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার হরিঢালী ইউপির হরিঢালী গ্রামের মোহাম্মদ আলী সরদারের বড় ছেলে জাকারিয়া সরদার (৩০) এর সহিত একই ইউপির সোনাতনকাটী গ্রামের ফরিদ গাজীর কন্যা আবেদা বেগম (২৭) এর সহিত বিবাহ হয়। বিবাহ পরবর্তী পারিবারিক নানা প্রতিকুলতার অজুহাতে আবেদা বেগমের শ্বশুর মোহাম্মদ আলী সরদার, শ্বাশুড়ী রাবেয়া খাতুন ও স্বামী জাকারিয়া সরদার উভয়ে মিলে প্রতিনিয়ত মারপিট থেকে শুরু করে তার উপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছিল।

এমতাবস্থায় ঘটনার দিন গত শনিবার (৪ঠা মে) দুপুর ১২ টার দিকে গরুর খাবার দিতে দেড়ি হওয়ার অপরাধে স্বামী এসে তাকে মারপিট করতে থাকে। একসময় বিচুলীর গাদার উপরে থাকা শ্বশুর মোহাম্মদ আলী নিচে নেমে এসে কাঠের চলা দিয়ে বেধড়ক পেটায় ও মাটিতে ফেলে পা দিয়ে পারাতে থাকে। এ সময় শ্বশুর মোহাম্মদ আলী ছেলেকে উদ্দেশ্য করে বলে” কিভাবে বউ পিঠাতে হয় শিখে নে”।

একপর্যায়ে গৃহবধূ আবেদা বেগম মারাত্মক অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে তড়িঘড়ি করে স্থানীয় একটি হাসপাতালে নেয়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। সেখানে নেয়ার দু’দিন পর সোমবার গভীর রাতে গৃহবধূ আবেদার মৃত্যু হয়। এ সময় গৃহবধূর স্বজনেরা কৌশলে খুলনা থানা পুলিশের সহায়তায় স্বামী জাকারিয়াকে আটক করে।

এদিকে পুত্রবধু আবেদার মৃত্যুের খবর পাওয়ার সাথে সাথেই পুত্রবধু হত্যা ঘটনার মূল নায়ক শ্বশুর মোহাম্মদ আলী সরদার কৌশলে গাঁ ঢাকা দিয়েছে। মৃত আবেদা বেগমের আব্দুল্লাহ সরদার (৯) ও আবির হাসান নামের (১৮ মাস) দুই পুত্র সন্তান রয়েছে।

এ ব্যাপারে মৃতের ফুফাতো ভাই মিজানুর রহমান গাজী জানান, আমার বোনকে তার স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ী মিলে ঘটনারদিন কয়েক দফায় বেদম মারপিট করলে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর একাধীক বার বমি করে সে। এ কারনে লাঞ্জ ফেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, আমার বোনের শ্বশুরের কু-প্রস্তাবের কারণে জাকারিয়ার আগের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আমার বোনকে তারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান বলেন, আবেদার মৃত্যুের খবর আমরা শুনেছি। তার লাশ খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।


এই বিভাগের আরো খবর