প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে কিশোরগঞ্জে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার ১৩ জুন জেলা প্রশাসনের অয়োজনে কিশোরগঞ্জ সদর উপজেলা উপজেলা কমপ্লেক্সে হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ -সচিব) প্রশাসক কিশোরগঞ্জ পৌরসভা জেবুন নাহার শাম্মী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল এ শাখা ট্রেজারী শাখা) মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান
বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কিশোরগঞ্জ সদর উল্লাস ডিসি পার্ক চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অধিক পরিমাণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরিবেশ সুরক্ষায় সবাইকে একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয় কর্মসূচীর মাধ্যমে।