শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় ২ আসামির ফাঁসি

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৪:১৯ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : জেলায় ১০ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির ফাঁসি এবং ১ লাখ টাকা করে অর্থদন্ডে রায় দিয়েছে আদালত। মঙ্গলবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া ও একই গ্রামের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমীর হামজা। আদালত সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের ছায়েদুল হক ২০১৮ সালের ৫ মার্চ সকালে অন্যের জমিতে কাজ করতে যান এবং ওইদিন তার স্ত্রী বেড়ানোর জন্য মৌলভীবাজার আত্মীয়ের বাড়িতে ছিলেন। এ সুযোগে একই গ্রামের আসামি বাচ্চু মিয়া ও আমীর হামজা ঘরে ঢুকে ছায়েদুল হকের কন্যা শিমু আক্তারকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিম শিমু এ ঘটনা তার বাবাকে অবহিত করার কথা জানালে ধর্ষক বাচ্চু মিয়া ও আমীর হামজা ক্ষুব্ধ হয়ে দা দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। দুপুরে ভিকটিমের বাবা ছায়েদুল হক বাড়ি ফিরে ঘরের মেঝেতে মেয়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন।

খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহত শিমু আক্তারের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ধর্ষক বাচ্চু মিয়া ও আমীর হামজাকে গ্রেফতার করে এবং তারা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। পুলিশ মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি ওই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত জানান, আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ মামলার দুই আসামি বাচ্চু মিয়া ও আমীর হামজাকে মৃত্যুদন্ড এবং ১ লাখ টাকা করে অর্থদন্ডে রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর