শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি রাজাবাড়ি বাজারে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত- ১৫

গাজীপুরে ফু-য়াং ফুডস লিমিটেডে বেতন-বোনাস বঞ্চনার অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ফু-য়াং ফুডস লিমিটেড-এর বিরুদ্ধে বেতন-বোনাস বঞ্চিত রাখাসহ শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অসংখ্য শ্রমিক অভিযোগ করেছেন, গত দুই মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, এমনকি পবিত্র ঈদুল ফিতরের বোনাস থেকেও হয়েছেন বঞ্চিত।

শ্রমিকরা জানান, “আমরা গত দুই মাস, জানুয়ারি- ফেব্রুয়ারি কোনো বেতন পাইনি। ঈদের আগে বারবার বলেছি বোনাসের কথা, কিন্তু কানে তুলেনি কেউ।”
“কারখানার ভেতরে থাকা-খাওয়ার ব্যবস্থা দিন দিন খারাপ হচ্ছে। অফিস কোয়ার্টারে জেনারেটর বন্ধ করে আমাদের অন্ধকারে রাখা হয়। রমজানে সেহরির সময় বিদ্যুৎ না থাকায় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেহরি করতে হয়েছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।”

শ্রমিকদের দাবি, শুধু আর্থিক দিকেই নয়, মানসিক ও শারীরিক নির্যাতনের দিক দিয়েও তারা চরম দুর্ভোগে রয়েছেন। এক নারী শ্রমিক অভিযোগ করেন, “বেতন-বোনাস চাইলে আমাদের ধমকানো হয়, কেউ কেউ মারধরেরও শিকার হচ্ছেন।” এতে প্রতিষ্ঠানটির ভেতরে উত্তেজনা ও অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) আমীর হোসেন শ্রমিকদের আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। আমি ফু-য়াং ফুডস লিমিটেড-এ যোগ দিয়েছি মাত্র তিন মাস হলো। তার মধ্যে আমারও দু’মাসের বেতন বাকি রয়েছে।”

শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানতে চাইলে, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম বলেন, কারখানা মালিক মিয়া মামুনের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছেন। খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে বলে আশা করছি। তবে বিক্ষোভরত শ্রমিকরা বেতন বোনাস না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন।


এই বিভাগের আরো খবর