সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি

গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সোমবার, ১ জুন, ২০২৬, ৮:০০ অপরাহ্ন

পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায় গাজীপুর জেলা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের সমন্বয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর জেলার শেষ প্রান্তে জৈনা বাজার এলাকায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা।
চেকপোস্টে মোটরসাইকেল আরোহীদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, হেলমেট ব্যবহার ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে অপরাধ দমন, ছিনতাই ও চুরি হওয়া যানবাহন শনাক্তকরণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, গাজীপুর জেলা ট্রাফিক বিভাগের সার্জেন্ট শিবলুর নেতৃত্বে জেলা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছেন। চেকপোস্টে থামানো হচ্ছে বিভিন্ন মোটরসাইকেল ও যানবাহন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে চালকদের সতর্ক করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানান তারা।


এই বিভাগের আরো খবর