বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

গোয়াইনঘাট গহড়া গ্রামে সম্প্রীতি ও ঐতিহ্যের নবান্ন উৎসব উদযাপন

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:০১ অপরাহ্ন

গোয়াইনঘাট গহড়া গ্রামে সম্প্রীতি ও ঐতিহ্যের নবান্ন উৎসব উদযাপন অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উল্লাস আর উচ্ছ্বাসে থালা বাটি হাতে নিয়ে নবান্ন উৎসব উদযাপনের তবারক (শিন্নি) খেতে মসজিদ প্রাঙ্গনে হাজির সবাই।শিশু কিশোর যুবক বৃদ্ধ সবাই এক কাতারে। ব্রিটিশ আমল থেকে চলে আসা বংশপরম্পরায় পালন করা গহড়া গ্রামের ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনের প্রতীক হেমন্তের ঋতুতে ধান্য ফসল ঘরে তোলার সময় কার্তিক ও অগ্রহায়ণ মাসের বাৎসরিক সিন্নি।

প্রতি বছরের ন্যায় এবছরও গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের গহড়া গ্রামে গতকাল শনিবার ১৫ নভেম্বর বাৎসরিক শিন্নির মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। অনেকাংশে বিলুপ্তপ্রায় এই অনুষ্ঠানটি পালন করে ঐতিহ্যের ধারক ও বাহকের দৃষ্টান্ত গহড়া গ্রাম। পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত গহড়া গ্রামের নবান্ন উৎসব। দিগন্ত জোড়া হলুদ ফসলের সোনালী ধানের শীষে কৃষকের মুখে তৃপ্তির হাসি,নবান্ন উৎসবে কৃষকের মিতালি।

গহড়া গ্রামের কৃতি সন্তান সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম বলেন,এই ঐতিহ্য আমাদের ব্রিটিশ আমল ধরে বংশপরম্পরায় চলে আসছে। বিশেষ করে হেমন্তকালে ধান্য ফসল ঘরে ঘরে তোলার সময় হলে গ্রামবাসী এই আয়োজন করা থাকেন।যাতে করে প্রাকৃতিক বালা মুসিবত থেকে ফসল রক্ষা পায় এবং কৃষকরা তাদের স্বপ্ন ফসল সুন্দরভাবে ঘরে তুলতে পারেন।পাশাপাশি এতে করে গ্রামের ঐতিহ্য ভ্রাতিত্ববোদ সম্প্রীতির বন্ধনের এক মিলন মেলায় পরিণত হয়।
তারা বলেন, এই দিনটা শিশু কিশোর যুবক বৃদ্ধ সবার মাঝে আনন্দ উল্লাস উচ্ছাস বিরাজমান থাকে। তাই ঐদিনটি গ্রামের প্রত্যেকের জন্য ঐতিহ্যের একটি দিন। যা মিলাদ দোয়া ও শিন্নি বিতরনের মাধ্যমে দিনটিকে স্মরণীয় ও বরণীয় করে রাখা হয়। গ্রামের ঐক্যের বন্ধন অটুট রাখতে সকল প্রকার হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে সকলে মিলে মহান রবের কাছে কায়মনোবাক্যে দোয়া করেন। একি সাথে মাঠে বসে শিন্নি খাওয়া এবং ঘরে ঘরে শিন্নি পাঠানোর মধ্য দিয়ে আত্বতৃপ্ত বোধ করেন।


এই বিভাগের আরো খবর