টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজ হওয়ার চার দিন পর মিন্টু খান (৪৫) নামের এক যুবদল কর্মীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার রাত ১টার দিকে উপজেলার কাউটেনগর বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মিন্টু খান উপজেলার আমুয়াবাইদ গ্রামের বিএনপি নেতা মজিদ মাস্টারের ছেলে। তিনি স্থানীয় যুবদলের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মিন্টু খান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার গভীর রাতে স্থানীয় কাউটেনগর বিলে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান বলেন, “বুধবার গভীর রাতে মিন্টু খানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই ৫ জনকে আটক করে থানা হাজতে আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।