বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় রেমালের ছোবলে দশ জনের মৃত্যু হয়েছে : দুর্যোগ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৭ মে, ২০২৪, ১১:১০ অপরাহ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে দশ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, তাদের মধ্যে বরিশাল ও ভোলায় তিনজন করে এবং খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালীও চট্টগ্রামে ১ জন করে মারা গেছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, এছাড়াও প্রলয়ংকরী এই ঘূর্ণিঝড়ের ছোবলে দেশের ৩৭ লাখ ৫৮ হাজার ৯৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মহিববুর রহমান আজ বিকেলে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

এ সময় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভূঁইয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রেমালেরধ্বংসলীলায় দেশের ১৯ টি জেলাক্ষতিগ্রস্থ হয়েছে। জেলাগুলোহলো, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালি, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর।
ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৯১৪টি বলে উল্লেখ করে তিনি বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে ৩৫ হাজার ৪শ’ ৮৩টি ঘর-বাড়ী সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে এবং ১ লাখ ১৪ হাজার ৯শ’ ৯২টি ঘরবাড়ী আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকাসমূহে ৯ হাজার ৪শ’ ২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এ সকল আশ্রয়কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে ৮ লাখেরও বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। গরু-মহিষ, ছাগল- ভেড়াসহ আশ্রিত পশুর সংখ্যা ৫২ হাজার একশ’ ৪৬টি।

তিনি বলেন, দূর্গত লোকজনকে চিকিৎসা সেবা দিতে এক হাজার চারশ’ ৭১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। যার মধ্যে এক হাজার চারশ’ টিম চালু রয়েছে।

মহিববুর রহমান বলেন, দুর্যোগ কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৬ কোটি ৮৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। যার মধ্যে ১৫টি জেলায় তিন কোটি ৮৫ লাখ টাকা নগদ, ৫ হাজার ৫শ’ মেট্রিক টন চাল, ৫ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশুখাদ্য কেনার জন্য ১ কোটি ৫০ লাখ এবং গো খাদ্য কেনার জন্য ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষনিক তদারকি করছেন। তাঁর (প্রধানমন্ত্রী) নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় দেশকে বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

ড. শামীম হাসান ভূঁইয়া বলেন, ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম করলেও পেছনে অনেক মেঘ রয়েছে। ফলে আগামীকাল পর্যন্ত বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকবে। উজানে (সিলেট) ভারী বৃষ্টিপাত হবে। এখন পানি কিভাবে বাড়বে সেটাই বড় কথা।

তিনি বলেন, আজ ঢাকায় ১২৫ মিলিমিটার, চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার, কক্সবাজারে ১৩৯ মিলিমিটার পটুয়াখালীতে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

শামীম বলেন, আগামী পরশু বুধবার থেকে ঘূর্ণিঝড় রেমাল স্থল নি¤œচাপে রূপ নেবে এবং সিলেটের দিকে চলে যাবে।


এই বিভাগের আরো খবর