শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চট্টগ্রামে দ্রুত বাড়ছে কভিড সংক্রমণ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৫:২৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : চট্টগ্রামে দ্রুত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩ দশমিক ৭৭ শতাংশ। তবে এ সময় আক্রান্ত কেউ মারা যায়নি। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে এসব তথ্য জানা যায়। গত কয়েক দিনের পরিসংখ্যানে দেখা যায়, জুনের প্রথম সপ্তাহ শেষে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ধারায় বুধবারই সর্বোচ্চ রোগি শনাক্ত হয়। রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর দশ ল্যাবে বুধবার ৭৫৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৪৬ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ৪৪ ও রাউজান ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।

জেলায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৮৪৭ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯২ হাজার ৩শ’ ও গ্রামের ৩৪ হাজার ৫৪৭ জন।
আক্রান্তদের মধ্যে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে বুধবার সবচেয়ে বেশি ২৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখানে শহরের ৬ জন পজিটিভ শনাক্ত হয়।সরকারি ল্যাবরেটরির মধ্যে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষায় শহরের ১১টিতে করোনা জীবাণু পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৩১ জনের নমুনায় গ্রামের ৩ জন শনাক্ত হয়।

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪টি নমুনার একটিতে করোনাভাইরাস মিলে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৯ নমুনার মধ্যে ২টিতে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন বুথে ১৮ জনের এন্টিজেন টেস্ট করা হলে একজনেরও সংক্রমণ ধরা পড়েনি। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৩৬টি নমুনা পরীক্ষায় শহরের ৯ জন করোনা পজিটিভ বলে জানানো হয়। ইম্পেরিয়াল হাসপাতালে ৫৪ জনের নমুনার মধ্যে শহরের ৪ জন শনাক্ত হন। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করা হলে শহরের একটিতে আক্রান্ত শনাক্ত হয়। এপিক হেলথ কেয়ার হাসপাতাল ল্যাবে ৪০ নমুনায় শহরের ২ ও গ্রামের ২টিতে জীবাণুর উপস্থিতি ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতালে ২ জন আক্রান্ত পাওয়া যায়। এখানে ১৪১ জনের নমুনা পরীক্ষা হয়।

এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৬ নমুনার ৩টিতেই ভাইরাস শনাক্ত হয়। ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায় বিআইটিআইডি’তে ১৬ দশমিক ৬৬, চমেকহা’য় ৯ দশমিক ৬৮, সিভাসু’তে ২ দশমিক ২৭, আরটিআরএলে ২২ দশমিক ২২, শেভরনে ২৫, ইম্পেরিয়াল হাসপাতালে ৭ দশমিক ৪১, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩ দশমিক ৭১, এপিক হেলথ কেয়ারে ১০, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১ দশমিক ৪২৮, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২ দশমিক ১৩ শতাংশ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৫০ শতাংশ এবং এন্টিজেন টেস্টে ০ শতাংশ।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর