চট্টগ্রাম -খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা কমাতে ফটিকছড়ি অংশ চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে।
সোমবার সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের চামার দিঘি এলাকায় সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করে চট্টগ্রাম উত্তর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
স্থানীয় বাসিন্দা, যানবাহনের চালক ও যাত্রীরা এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশা, দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ এই অংশ প্রশস্ত হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। সম্প্রতি কয়েক মাসে ওই সড়কে ফটিকছড়ি উপজেলা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানী লেগেই রয়েছে। এই সড়ক চার লেনে উন্নীতকরণ ও ডিভাইডার বসানোর দাবিতে উপজেলার নাজিরহাটে সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছেন জনসাধারণ।