নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ।তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২১ জুন) দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
পরে তাকে বিকেল পাঁচটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী
তিনি গণমাধ্যমকে জানান, যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে ঢাকাতে পেয়েছি।