বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশের দাবি কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

চিরিরবন্দরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

আব্দুস সালাম - চিরিরবন্দর(দিনাজপুর)
বুধবার, ৮ মে, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ন

চিরিরবন্দরে চলতি মৌসুমে এবার বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে । মাঠে মাঠে বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। মাঠে বোরো ধানের শীষ দেখে কৃষকের মুখে ফুটছে হাসির ঝিলিক । সোনালী ধানের শীষ দেখে চোখের নজর কেড়েছে কৃষকের । কৃষকের কাংখিত স্বপ্নের এ ক্ষেতে আশাতীত ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সরেজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে , দিগন্ত জোড়া মাঠ সেজেছে সবুজ ও হলুদ রংয়ে। মাঠে ধানের মৌ মৌ গন্ধে ভরে উঠছে গ্রামীণ জনপদ। মাঠজুড়ে কৃষকের ফলানো সোনালী রং ধানের শীষ ।
বোরো ধান রোপনের পর থেকেই ফসলের মাঠে কৃষকের নিবিড় পরিচর্যা, সময় মতো সার, সেচ ও কীটনাশক প্রয়োগের কারনে আবাদ হয়েছে বেশ ভালো। তাছাড়াও ফসলের মাঠে তেমন কোন রোগ বালাইও নেই। সব মিলিয়ে এবারের আবাদে সবাই পরিতৃপ্ত। এখন শুধু অপেক্ষা নিরাপদে ফসল ঘরে তোলার।

চিরিরবন্দর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে , চলতি বোরো মৌসুমে এই উপজেলার ১৯ হাজার ৫ শ’ ৬১ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। তবে আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছিল ১৯ হাজার ৬ শ’ ১৭ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্য মাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন এবং প্রতি বিঘায় জমিতে অতন্ত ৪০ থেকে ৪৫ মণ ধান উৎপাদন হবে এমন আশা করছেন এ উপজেলার কৃষকরা। এ সময় কৃষক ও দিন মজুররা দলবদ্ধভাবে জমিতে ধান কাটার ব্যস্ত সময় পার করছেন। তাদেরকে নানাভাবে সাহযোগিতা করছেন তাদের পরিবারের অন্য সদস্যরাও। ইতোমধ্যে আগাম ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে।

উপজেলার পুনটি ইউনিয়ন নাম প্রকাশের অনিচ্ছুক এক জন কৃষকের সঙ্গে কথা হলে তিনি জানান, এ বছর পাচঁ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি। এখন পর্যন্ত ধানের কোনো ক্ষতি হয়নি। এমন সুন্দর ধানের ফলন দেখে মনটা খুশিতে ভরে উঠেছে। ভিয়াইল ইউনিয়নের কৃষকের সঙ্গে কথা হলে তারা জানান, এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। গত বারের তুলনায় আমি এবার আশানুরূপ ভালো ফলন পাবো । ভিয়াইল ইউনিয়নের একজন কৃষক বলেন,এবারে বোরো ধানের আবাদ বেশ ভালো হয়েছে। রোগ বালাইও তেমন একটা নেই। বর্তমানে আবহাওয়াও অনুকূলে রয়েছে। এই অবস্থা বিদ্যমান থাকলে বোরো ধানের বাম্পার ফলন হবে । তবে ৮ থেকে ১০ দিনের মধ্য পুরোদমে শুরু হবে ধান কাটা ।

এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা শারমিন এর সাথে কথা হলে । তিনি বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। আবাদও হয়েছে বেশ ভালো। তেমন কোন রোগ বালাইও নেই। আবহাওয়াও বর্তমানে অনুকূলে রয়েছে।

কৃষি অফিসের পক্ষ থেকে পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে । এবারে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।


এই বিভাগের আরো খবর