মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

চ্যাম্পিয়ন্স ট্রফি, যাদের নিয়ে কিউইদের মোকাবেলা করবে পাকিস্তান

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে বাকি মাত্র কয়েক ঘণ্টার। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আজ বিকালে পাকিস্তানের মোকাবেলা করবে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচের ফল নিজেদের পক্ষে আনতে মরিয়া মোহাম্মদ রিজওয়ানের দল। এতটুকু ছাড় দিতে প্রস্তুত নন মিচেল স্যান্টনাররাও। হাড্ডাহাড্ডি লড়াইটি শুরু হবে বিকাল ৩টায়।

কদিন আগে কিউইদের কাছে পাকিস্তান খুইয়েছে ত্রিদেশীয় সিরিজ। সেই হারের বদলা নিয়ে সর্বোচ্চ শক্তির দল নিয়ে নামবে স্বাগতিকরা। চোটে হানা দেয়া কিউইদের আজ জয়ের ধারা ধরে রাখার চ্যালেঞ্জ। তবে প্রচ্ছ্বন্ন হুমকি ছুঁড়ে রেখেছেন কিউই অধিনায়ক স্যান্টনার। পাল্টা দুকথা শুনিয়েছে পাকিস্তানও।

পরিসংখ্যানে অবশ্য পাকিস্তান এগিয়ে। ২০২৩ সালের পর থেকে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ম্যাচের ছয়টিতে জিতেছে পাকিস্তান, পাঁচটিতে নিউজিল্যান্ড। তবে শেষ চার ম্যাচের হিসেবে কিউইরা অনেক এগিয়ে। চারটির তিনটিতেই শেষ হাসি হেসেছেন ব্লাক ক্যাপসরা।

আজ জয়-পরাজয়ের খেরোখাতায় এগিয়ে যেতে পাকিস্তান পূর্ণ শক্তির দল নিয়ে নামবে। হারিস রউফ চোট কাটিয়ে ফিরেছেন। বাবর আজম ফিরছেন ওপেনিংয়ে। ফখর জামান থাকছেন দলে। ব্যাটিংয়ে সাউথ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান নামবেন পরে। লম্বা ব্যাটিং লাইন আপে পাকিস্তান স্পিনারও রাখছে দুজন। ম্যাচে তিনজন পেসার খেলাতে পারে টিম পাকিস্তান। সেক্ষেত্রে নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির সঙ্গে থাকবেন হারিস রউফ।

চোটে পড়া নিউজিল্যান্ড অবশ্য দল নিয়ে একটু ধুঁকছে। পেস বোলিংয়ে তারা পরিকল্পনা সাজিয়েছিল লকি ফার্গুসন ও বেন সিয়ার্সকে রেখে। কিন্তু এই দুই পেসারই ছিটকে গেছেন। রাচিন রবীন্দ্র ফিল্ডিং করতে গিয়ে কপাল ফাটিয়েছিলেন। তাকে নিয়েও থাকছে ধোঁয়াশা। তবে রবীন্দ্রকে খেলানোর ঝুঁকি না নিলে উইল ইয়ং ওপেন করবেন ডেভন কনওয়ের সঙ্গে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : ফখর জামান, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), সালমান আগা, তৈয়াব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আব্রার আহমেদ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : মিচেল স্যান্টনার (অধিনায়ক), রাচিন রবীন্দ্র/উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রোর্ক।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর