রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

জঙ্গিবাদের বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২ জুন, ২০২৪, ৮:২০ অপরাহ্ন

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন সময়ে কিছু সংগঠন অপতৎপরতা চালিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সাথে নিয়ে তাদের কঠোর হস্তে দমন করেছেন।

তিনি বলেন, জঙ্গিবাদ আর কখনোই যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে ও দায়িত্বশীল আচরণ করতে হবে।

এদেশের মানুষ ধার্মিক, ধর্মান্ধ নয় এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কিছু বিপথগামী লোক অতীতে জেএমবি, হরকাতুল জিহাদ, আল্লাহর দল ইত্যাদি নামধারণ করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে জনগণ ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।

মন্ত্রী আজ জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অবদান, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখগণের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জনসংখ্যার বিবেচনায় বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বর্তমানে দেশের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মুসলমান। আর সৌদি আরব হলো মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের নানা স্মৃতিবিজড়িত পূণ্যভূমি। আমাদের দেশের মুসলমানদের ধর্মীয় আবেগ ও অনুভূতির সাথে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সৌদি আরবের মানুষের প্রতি আমাদের বিশেষ সম্মান ও শ্রদ্ধা রয়েছে।’

তিনি বলেন, ‘সৌদি আরব আমাদের প্রধান শ্রম বাজার। সেদেশে কর্মরত অভিবাসী শ্রমিকদের মধ্যে বাংলাদেশীদের সংখ্যা সর্বাধিক। আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিট্যান্স এবং আমাদের সর্বোচ্চ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে।’

অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান বলেন, ‘বাংলাদেশ সৌদি আরবের উন্নয়ন-অগ্রযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে সৌদি সরকার ভিশন-২০৩০ ঘোষণা করেছে। এই ভিশন বাস্তবায়নে বাংলাদেশের শ্রমিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের শ্রমিকদেরকে কঠোর পরিশ্রমী ও নিষ্ঠাবান হিসেবে উল্লেখ করেন।’

ধর্মমন্ত্রী বলেন, সৌদি রাষ্ট্রদূতের ঐকান্তিক প্রচেষ্টায় সৌদি সরকারের অর্থায়নে বাংলাদেশের বিভাগীয় শহরে আটটি এবং কেন্দ্রীয়ভাবে ঢাকার পূর্বাচলে একটি মোট নয়টি আইকোনিক মসজিদ স্থাপিত হচ্ছে। এছাড়া, সৌদি সরকার ঢাকায় এরাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন করতে যাচ্ছে। এসকল কার্যক্রম আরও বেগবান করার জন্য সৌদি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান মন্ত্রী।

জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রশিদ, জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, ধর্ম সচিব মু. আঃ হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর