রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি

জাহিদ হোসেন, দিনাজপুর
রবিবার, ৩ মে, ২০২৬, ৮:১৮ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর- দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী দেশের স্বার্থে জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং করবে।

আজ রবিবার (৩ মে ২০২৬) সকালে শহরের পাহাড়পুরস্থ দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদে প্রথম অধিবেশনের সমাপ্তিতে সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যে দেশের জনগণ বার্তা পেয়েছেন। জামায়াত দেশের স্বার্থে জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং করবে। গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী ১১দলীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবে।

জামায়াত সরকারি দলের জনআকাঙ্ক্ষার বিপরীতে যে কোন পদক্ষেপের সমালোচনা করবে। জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ ভোটে বিজয়ী জনরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সংস্কার কার্যক্রম এগিয়ে নিবে ও বাস্তবায়ন। মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠনের মজবুতি অপরিহার্য। দাওয়াতি কাজের সম্প্রসারণ, আত্মগঠন, কর্মীগঠন ও জনশক্তির মান উন্নয়নে সাংগঠনিক কার্যক্রম আরো বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জানমালের কুরবানির ক্ষেত্রে জামায়াতের জনশক্তিকে আরো উদ্বুদ্ধ করার জন্য দায়িত্বশীদের প্রতি আহ্বান জানান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ইসলামী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ প্রমূখ।


এই বিভাগের আরো খবর