মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

জ্বর-ঠান্ডা নিয়ে হাসপাতালে শিশুরা, বারান্দায় চলছে চিকিৎসা

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৬:০৭ অপরাহ্ন

আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিন দেড় থেকে দুই শতাধিক শিশু এসব রোগের চিকিৎসা নিচ্ছে শরীয়তপুর সদর হাসপাতালে। জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টে আক্রান্ত এসব শিশুদের বয়স ২১ দিন থেকে তিন বছর। হাসপাতালে শয্যা সংখ্যা কম হওয়ায় শিশু ওয়ার্ডের বাইরের বারান্দায়ও বিছানা বিছিয়ে চিকিৎসা দিতে হচ্ছে শিশুদের। হঠাৎ করেই শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর পর্যন্ত শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগ, শিশু ওয়ার্ড ও ওয়ার্ডের বাইরের বারান্দায় এসব রোগে আক্রান্ত শিশুদের ভিড় লক্ষ্য করা গেছে।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে হাসপাতালের বহির্বিভাগে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ১ হাজার ১৯১ জন শিশু চিকিৎসা নিয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে ১২০ জন শিশু। সুস্থ হয়ে বাড়ি চলে গেছে ৯৯ জন। হাসপাতালের ১০০টি শয্যার মধ্যে শিশুদের জন্য বরাদ্দ রয়েছে ১৪টি শয্যা। ১৪ জনের চিকিৎসা সামগ্রী, চিকিৎসক ও নার্স দিয়ে চলছে এসব শিশুদের চিকিৎসা। আবহাওয়া পরিবর্তনজনিত গরম ও ঠান্ডায় শিশুরা আক্রান্ত হচ্ছে।

অর্মিতা বাড়ৈর বয়স মাত্র ২১ দিন। তার মা অঞ্জু বাড়ৈ হাসপাতালের শিশু ওয়ার্ডের বাইরের বারান্দার একটি সিটে থেকে মেয়ের চিকিৎসা নিচ্ছেন। অর্মিতা গত তিন দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত।

অঞ্জু বাড়ৈ ঢাকা প্রতিদিনকে বলেন, হঠাৎ করেই মেয়ে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছে। হাসপাতালে চিকিৎসা নিতে এসে দেখি অর্মিতার মতো আরও অনেক শিশু অসুস্থ্য। হাসপাতালে বেড না থাকায় বাইরে বসে চিকিৎসা নিচ্ছি। নার্স, ডাক্তাররা নিয়মিত দেখাশোনা করছেন।

শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার রেজাউল মাদবরের ছেলে ফাহিমের বয়স তিন মাস। রেজাউল মাদবর ঢাকা প্রতিদিনকে বলেন, ঠান্ডা ও কাশি নিয়ে কয়েকদিন ধরে ভুগছে ফাহিম। হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু হাসপাতালে কোনো বেড নেই। এখানে অনেক গরম। ঠিকমতো কোথাও দাঁড়ানোও যাচ্ছে না। ফাহিম যন্ত্রণায় সারাক্ষণ কান্না করছে। হাসপাতাল থেকে বাসা কাছে হলেও এখানে নিয়মিত চিকিৎসক পর্যবেক্ষণ করছেন বলে যাচ্ছি না।

জাজিরা উপজেলার সেনেরচর এলাকার জিন্টু মাদবর সদর হাসপাতালে এসেছেন তার সাড়ে চার মাস বয়সী শিশু সন্তান ইউসুফকে নিয়ে। ইউসুফ গত পাঁচ দিন যাবত জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টে আক্রান্ত।
জিন্টু মাদবর ঢাকা প্রতিদিনকে বলেন, ছেলেটা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে এসেছি চার দিন হলো। এখনো আমার সন্তান সুস্থ হয়নি।

সাবরিনা আক্তারের বয়স এক বছর। জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে গত দুই দিন যাবত হাসপাতালে ভর্তি সে। তার বাবা সোবহান শরীফ ঢাকা প্রতিদিনকে বলেন, হঠাৎ করেই আমার মেয়ে জ্বর, ঠান্ডা, কাশিতে অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার পর দেখি তার মতো আরও অনেক রোগী। রোগীর সংখ্যা বেশি হওয়ায় ওয়ার্ডের বাইরে সিট পেয়েছি। এখানে থেকে চিকিৎসা নিতে কষ্টই হচ্ছে।

শিশু ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স শাপলা আক্তার ঢাকা প্রতিদিনকে বলেন, হাসপাতালে কয়েকদিন যাবত জ্বর, ঠান্ডা, কাঁশি ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। অতিরিক্ত রোগী হওয়ার কারণে এসব শিশুদের চিকিৎসা সেবা দিতে আমাদের কষ্ট হলেও ফুটফুটে এসব শিশুদের সেবা মায়ের মমতা দিয়েই করে থাকি আমরা।

শরীয়তপুর সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মিজানুর রহমান ঢাকা প্রতিদিনকে বলেন, মূলত আবহাওয়া পরিবর্তনের কারণেই শিশুরা জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। চিকিৎসা নিলে শিশুরা দ্রুত সুস্থ হয়ে উঠবে।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ্‌ পরান ঢাকা প্রতিদিনকে বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত এসব রোগে যেন শিশুরা আক্রান্ত না হয়, সেজন্য মা-বাবার উচিৎ শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, শুকনো পরিবেশে খাবার খাওয়ানো। মলত্যাগ করার পর সুন্দরভাবে পরিষ্কার করা। এসব রোগ প্রতিরোধে পুষ্টিকর ফলমূল খাওয়াতে হবে। সর্বপরি মা-বাবার সচেতন হওয়ার বিকল্প কিছু নেই। যেসব শিশুরা আক্রান্ত হয়েছে, তারা চিকিৎসা নিলে সুস্থ হয়ে উঠবে।


এই বিভাগের আরো খবর