মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

ঝিনাইগাতীতে রাস্তা বন্ধ করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

মনিরুজ্জামান মনির, শেরপুর
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে লোকজনের যাতায়াতের রাস্তা বন্ধ করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী ইউনিয়ন পরিষদের এক সচিবের বিরুদ্ধে।

এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। সূত্রে জানা গেছে, উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও গ্রামের আব্দুল মজিদ মন্ডলের ছেলে মিয়ার হোসেন প্রায় এক বছর আগে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম সংলগ্ন রামেরকুড়া মৌজায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুর রশিদের কাছ থেকে একটি হাফ বিল্ডিংসহ ৮ শতাংশ জমি ক্রয় করেন। পরে তিনি পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

মিয়ার হোসেন জানান, তাদের জমির পূর্ব ও দক্ষিণ পাশে ইউপি সচিব মারুফা আকতারসহ আরও কয়েকটি পরিবারের বসতবাড়ি রয়েছে। জমির সাবেক মালিক মরহুম উসমান গণী মাস্টারের সময় দুই পাশ দিয়ে যাতায়াতের রাস্তা রেখে বসতঘর নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে ইউপি সচিব মারুফা আকতার নিজ সুবিধার জন্য তাদের একমাত্র যাতায়াতের পথের ওপর জোরপূর্বক স্থায়ী বাউন্ডারি নির্মাণ করছেন।

তিনি বলেন, “বাসায় যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। বিষয়টির প্রতিকার চেয়ে গত ১ মার্চ সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছি। এখন স্যারই আমাদের ভরসা।”

প্রতিবেশী মো. আনারুল ইসলাম জানান, জমিটির সাবেক মালিক ছিলেন প্রয়াত উসমান গণী মাস্টার। তার কাছ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ আব্দুর রশিদ জমিটি কিনে প্রায় ১৭ বছর বসবাস করেন।
পরে প্রায় এক বছর আগে মিয়ার হোসেন জমিটি ক্রয় করেন। সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস তার সময়ে ইউনিয়ন পরিষদ থেকে এই রাস্তায় মাটি ভরাট করে চলাচলের উপযোগী করেন। এরপর থেকেই এলাকাবাসী ওই রাস্তা ব্যবহার করে আসছেন। তিনি আরও বলেন, একজন সরকারি কর্মকর্তা হয়েও প্রতিবেশীদের যাতায়াতের বিষয়টি বিবেচনা না করে রাস্তা বন্ধ রেখে বাউন্ডারি নির্মাণ করা সামাজিকভাবে ঠিক হয়নি।

এ বিষয়ে ইউপি সচিব মারুফার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের লক্ষ্যে মিয়ার হোসেনের বড় ভাই গোলাপ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল। তিনি আসতে চেয়েও আজও আসেননি। তার জন্য দীর্ঘদিন অপেক্ষার পর স্থানীয়দের যাতায়াত সুবিধার্থে অন্য পাশে রাস্তার জন্য জমি ছেড়ে দিয়েই এই বাউন্ডারি নির্মাণ চলছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগী পরিবারের লোকজন পরিষদে এলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিনের সরকারি ফোন নম্বরে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর