মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক হিসেবে কাজ করেছে ইন্টারনেট : টেলিযোগাযোগ মন্ত্রী

অনলাইন ডেস্ক :
রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ৫:২৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাইজেসনের মাধ্যমে দেশের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প-বাণিজ্য ও সরকারী সেবাসহ প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় রূপান্তর হয়েছে। ইন্টারনেট রূপান্তরে ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক হিসেবে কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের দোরগোড়ায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেয়া হচ্ছে। মন্ত্রী আরো বলেন, দ্রুত গতির ব্রডব্যান্ড সংযোগের পাশাপাশি দেশের শতকরা ৯৮ ভাগ এলাকায় মোবাইলে ফোর-জি সেবা পৌঁছে দেওয়া হয়েছে, একদেশ একরেটসহ ব্যান্ডউইদথের ব্যয় সাশ্রয়ী করা হয়েছে।মোস্তাফা জব্বার আজ রাজধানীর আগারগাঁওয়ে ওর্য়াল্ড ইনভেস্টর সপ্তাহ উপলক্ষ্যে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট মেনেজমেন্ট কোম্পানীজ এন্ড মিউচ্যুয়াল ফান্ডস’র উদ্যোগে আয়োজিত “রোল অব টেকনোলজি এন্ড ইএসজি এনালাইটিকস ইন সাসটেইনেবল ফিনান্সিং” শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শিল্প বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছিল তারাও এখন চ্যালেঞ্জর মুখোমুখি বলে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল প্রযুক্তি পৃথিবীকে শুধু বদলেই দেবে না, অনেক ক্ষেত্রে উন্নত দেশ অনুন্নত আর অনুন্নত দেশ উন্নত হয়ে যেতে পারে।তিনি বলেন, অতীতে তিনটি শিল্প বিপ্লবে শামিল না হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির হাত ধরে বাংলাদেশ এর বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে পঞ্চম শিল্প-বিপ্লবে নেতৃত্ব দেবে। রোবটিক্স, আইওটি, বিগডাটাসহ নানা নতুন প্রযুক্তি প্রসারে আগামী দিনগুলোতে প্রচলিত ধারার শিল্প-বাণিজ্য পাল্টে যাবে। ব্যবসা-বাণিজ্যের প্রচলিত ধারার পরিবর্তনের জন্য ডিজিটাল প্রযুক্তিকে আলিঙ্গণ করতেই হবে।

দক্ষতা অর্জনের পথে কোন আপোস নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকেও ডাটা হাব হিসেবে গড়ে তুলতে হবে।বর্তমান প্রজন্মকে অত্যন্ত মেধাবী হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এমন একটা সময় আসবে- যখন কৃত্রিম বুদ্বিমত্তা প্রযুক্তি ছাড়া শেয়ার ব্যবসা করার বিষয়টি মানুষ চিন্তাও করতে পারবে না। ডাটা এনালাইসিস করে জানা যাবে যে- কোন শেয়ারের দাম কখন বাড়বে বা কমবে।অ্যাসোসিয়েশন অব অ্যাসেট মেনেজমেন্ট কোম্পানীজ এন্ড মিউচ্যুয়াল ফান্ডস‘র সভাপতি ড. হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসইসি কমিশনার ড. রুমানা ইসলাম, মো. আবদুল হালিম ও ড. মিজানুর রহমান প্রমূখ বক্তৃতা করেন। পরে মন্ত্রী স্টেপ ইএসজি এনালিটিকস উদ্বোধন করেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর