দিনাজপুরে ০৯ এপ্রিল,২০২৫ ইং তারিখ গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে দিনাজপুর জেলার সদর, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় পরিবেশগত ছাড় পত্রবিহীনভাবে ইট ভাটা পরিচালনা করায় ০৮(আট) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিটিকে ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা করে সর্বমোট ৪৮,০০,০০০/-( আট চল্লিশ লক্ষ) টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয় এবং দুটি ইটভাটার আগুন নিভিয়ে ও কিলন ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। এছাড়াও আরো ০২ দুটি বন্ধ ইটভাটার বিদ্যুতের লাইন বিচ্ছন্ন করা হয়।
উক্ত মোবাইল কোর্টে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল-মামুন। উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর এর পরিদর্শক প্রভাতি রানী। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মলিন মিয়াসহ RAB-13, জেলা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ এই অভিযান চালানোর সময় উপস্থিত ছিলেন।