শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

দেশ ও ইসলামের ক্রান্তিলগ্নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: শাহ আকরাম আলী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, “ইতিহাস সাক্ষ্য দেয়—হক সবসময় বিজয়ী হয় আর নাহক পরাজিত। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়। আমরা দৃঢ় মনোবল নিয়ে ময়দানে আছি। প্রয়োজনে রক্ত ও জীবন দিয়ে হলেও হকের পথে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ।”

​আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সালথা বাইপাস সড়কে ‘একতাবদ্ধ ছাত্রসমাজ’ আয়োজিত এক বিশাল প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​আসন্ন নির্বাচনে রিক্সা প্রতীকের সমর্থনে আয়োজিত এই সমাবেশে আল্লামা শাহ আকরাম আলী যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশ ও ইসলামের ক্রান্তিলগ্নে যুব সমাজকে পূর্ণোদ্যমে এগিয়ে আসতে হবে। প্রতিকূলতা ডিঙিয়ে হকের ঝাণ্ডা সমুন্নত রাখাই এখনকার প্রধান লক্ষ্য।
​উপজেলা ছাত্র মজলিসের সভাপতি নাসিরুদ্দিন খানের সভাপতিত্বে এবং হাফেজ আবু মুছা’র সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, মুফতি ইমরান হুসাইন, জেলা ছাত্র মজলিসের সভাপতি
​হাফেজ সামচুল হক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদ,
বাইতুল মাল সম্পাদক ​আব্দুল আল মামুন, সালথা উপজেলা ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা ছাত্র মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ফয়েজুল্লাহ আবু মুসা সহ জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

​সমাবেশ শেষে রিকশা প্রতীকের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সালথা বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা হকের পথে বিজয় এবং রিক্সা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সাধারণ ভোটারদের মাঝেও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হয়।


এই বিভাগের আরো খবর