বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

ধানের শীষ বিজয়ী হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন অগ্রগতি হবে। আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী করতে সর্বস্তরের নেতা-কর্মীদের এখন থেকেই মাঠে নামতে হবে। ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের পাশে থেকে ধানের শীষের পক্ষে জনমত গঠন করতে হবে।

তিনি শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নে ৭, ৮,ও ৯নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় হায়দরী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। লিফলেট বিতরণ ও গণসংযোগ পরবর্তী পথসভায় দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৭ নংওয়ার্ড বিএনপির সভাপতি ইনজাদ মিয়ার সভাপতিত্বে, সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক উস্তার আলী, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সুরকুম আলী, সিনিয়র সহ-সভাপতি আইন উল্যাহ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য আশরাফ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান ইনজাদ, রাইসুল ইসলাম রাজন, আব্দুল্লাহ আল মামুন, সদস্য মাসুদ রানা, দেলোয়ার, বুরহান উদ্দিন সাদ্দাম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জলাল উদ্দিন,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির উদ্দিন ও আজিজুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর