ফরিদপুরের নগরকান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন ।
গত কয়েকদিনে উপজেলা পরিষদ চত্বর,নগরকান্দা পৌরসভা চত্বর,বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা, ছিন্নমুল পথচারী অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এবং সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুম বিল্লাহ ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারন সস্পাদক লিয়াকত হোসেন, সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, উপজেলা একাডেমিক সুপারভাইজার ঈরা গোস্বামী প্রমুখ।
এই কনকনে শীতে অসহায় মানুষগুলো কম্বল পেয়ে খুব খুশি হয়। তারা ভাল মানের কম্বল পেয়ে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান ।