ফরিদপুরে জেলার নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ( ৫ জুন) বিকালে নগরকান্দারচাদহাট বাজার বটতলা চত্বরে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন চরযোশরদী ইউনিয়ন মহিলা দলের নেত্রী রিপা জামান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুব আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, বক্তব্য রাখেন চরযোশরদীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব,বিএনপি নেতা হাফিজুর রহমান মোল্লা,চরযোশরদী ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা গোলাম কিবরিয়া, মহিলা দল নেত্রী লাভলি ইয়াসমিন, নগরকান্দা পৌর মহিলা দল নেত্রী শিরিন সুলতানা, মহিলা দল নেত্রী রিপা জামান প্রমুখ।