শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি

নন্দীগ্রামে লুন্ঠিত ট্রাকভর্তি ধান পাবনায় উদ্ধার, গ্রেপ্তার ৩

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে লুন্ঠিত ২৬৫ বস্তাভর্তি ধান ও লুটকাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করেছে পুলিশ। পৃথক অভিযানে চোর-ছিনতাই চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘবদ্ধ অপরাধীরা ড্রাইভার-হেলপার সেজে কৌশলে ধান লুট করতো বলে জানিয়েছে পুলিশ। তারা বিভিন্ন ড্রাইভারের নাম ব্যবহার করে এবং ট্রাকে ভুয়া নম্বরপ্লেট লাগিয়ে লুট করে। চক্রের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

আজ শুক্রবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. আব্দুর রশিদ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। ধান লুটের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো- জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকার মৃত জাফর আলীর ছেলে ট্রাক ড্রাইভার সামিউল হক (৪২), সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বালিয়াকান্দি-কড়ইতলার নরদেশ নজ্জেশের ছেলে মামুন আহমেদ (২৬) ও মাসুদ রানা (২৯)। এর আগে বৃহস্পতিবার সিরিজ অভিযান চালিয়ে ঢাকা আশুলিয়ার জিরাবো ফুলতলা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মো. ওমর আলী, নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম, ওসি (তদন্ত) জামিরুল ইসলাম, সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে। গত ২৯ এপ্রিল নাটোরের সিংড়া উপজেলার কৈ-গ্রামের ব্যবসায়ী ওয়াজেদ আলী ২৬৫টি পাটের বস্তাভর্তি ৫০১মণ ধান ক্রয় করে দিনাজপুর জেলার সোনালী অটোরাইস মিলে বিক্রয় করার জন্য একটি ট্রাক ভাড়া নেওয়ার জন্য খোঁজ করছিলেন। আগে থেকেই ওৎপেতে থাকা সংঘবদ্ধ চক্রের সদস্যরা সুযোগটি কাজে লাগায়।

তারা আল মুজাহিদ ফিরোজ নামের ড্রাইভার পরিচয়ে ভুয়া নম্বরপ্লেট (চট্রো-মেট্রো-ট-১১-৪৩৩৭) একটি ট্রাক নিয়ে ওই ব্যবসায়ীর কাছে উপস্থিত হয়। নন্দীগ্রামের রনবাঘা বাজার সংলগ্ন মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকা থেকে বস্তাভর্তি ধানগুলো সেই ট্রাকে তুলে নিয়ে উধাও হয়।

গত বৃহস্পতিবার বিষয়টি থানা পুলিশকে জানালে মামলা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে জামালপুর সদর থানা এলাকা থেকে লুটের কাজে ব্যবহৃত ট্রাক এবং পাবনার চাটমোহর থানা এলাকা থেকে ২৬৫ বস্তা ধান উদ্ধার করা হয়।


এই বিভাগের আরো খবর