শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

নবজাতকদের রোগ নির্ধারণ করা গেলে অনেক রোগ থেকে মুক্ত রাখা সম্ভব

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : নবজাতকের পায়ের গোড়ালীর রক্ত পরীক্ষা করে ভবিষ্যৎ রোগ নির্ধারণ করার বিষয়টি বাংলাদেশে চালু করা গেলে নবজাতকদের অনেক রোগ থেকে তাদের মুক্ত রাখা সম্ভব হবে। যা নবজাতকদের জীবন রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

বুধবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) নবজাতকের ভবিষ্যৎ রোগ নির্ণয় ও সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘বাংলাদেশ নিওনেটাল ফোরাম’ (বিএনএফ) এর ৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসকরা এই কথা বলেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এমকিউ. কে তালুকদার।

চিকিৎসকরা বলেন, ‘এটা সম্ভব হলে ভবিষ্যতের সম্ভাব্য রোগ ও স্বাস্থ্য ঝুঁকি জানা থাকলে সে অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া সহজ হবে। সময়মতো চিকিৎসা শুরু করা যাবে। যা নবজাতকদের দুর্ভোগ লাঘবসহ পরিবারের আর্থিক দিকও সাশ্রয় হবে। সর্বোপরি নবজাতকদের সুন্দর স্বাস্থ্যবান সুখকর জীবন নিশ্চিত হবে।’

বাংলাদেশ নিওনেটাল ফোরাম যা বাংলাদেশের নবজাতক বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব করে। তাদের ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২৩ ও ২৪ এপ্রিল দুইদিন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে এবারের প্রতিপাদ্য ‘সুবিধা এবং বাড়িতে মানসম্পন্ন নবজাতক যত্ন: স্বাস্থ্যকর ভবিষ্যতের পথ’।

সম্মেলনে সারাদেশ থেকে ৭শ’ ২১ জন নবজাতক বিশেষজ্ঞ এবং ৪ জন বিদেশি বিশেষজ্ঞ তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

বিএনএফ’এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে ইউনিসেফের ডেপুটি বাংলাদেশ প্রতিনিধি এমা ব্রিগ্রাম, বিএনএফএর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক নাজমুন নাহার, ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে বক্তব্য রাখেন। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন বিএনএফ এর সহ-সভাপতি অধ্যাপক ডা. সুখময় কংস বণিক।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটি পলিসি সেশন অনুষ্ঠিত হয়। পলিসি সেশনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নবজাতকের পায়ের গোড়ালীর রক্ত পরীক্ষা করে ভবিষ্যৎ রোগ নির্ধারণে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা’।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারওয়ার বারী।

অনুষ্ঠানে বাংলাদেশ নিওনেটাল ফোরাম সভাপতি অধ্যাপক ডা. মো. মনির হোসেন সভাপতিত্ব করেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর