বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নবীগঞ্জে পিতার হাতে মেয়ে খুন

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুড়িশাইল গ্রামে সরকারী আশ্রয় প্রকল্পে পিতার হাতে মেয়ে পুর্ণিমা রানী দাস (২৫) নামের দুই সন্তানের জননী খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের দিকে নিজ বসত ঘরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক পিতা মতিলাল দাস (৬২) কে আটক করে থানায় নিয়ে আসেন। পুর্ণিমার নিথড়দেহ পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুটি নিশ্চিত করেন। পিতার হাতে দু’ সন্তানের জননী মেয়ে হত্যাকান্ডের ঘটনায় এলাকায় মুখরোচক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের কুড়িশাইল গ্রামের মতিলাল দাসের মেয়ে পুর্ণিমা রানী দাসকে বিয়ে দেয়া হয় একই উপজেলার মান্দারকান্দি গ্রামে। তার দু’টি সন্তানও রয়েছে, প্রায় সময়ই স্বামীর সাথে ঝগড়া করে পিত্রালয়ে আশ্রয় নেয় পুর্ণিমা রানী দাস। সম্প্রতি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে বেশ কিছু দিন ধরে পিতার বাড়িতে থাকে পুর্ণিমা।

স্বামীর বাড়িতে না যাওয়া, মেয়ে অসংলগ্ন চলাফেরায় মতিলালের সন্দেহ সৃষ্ট হয় মেয়ে উপর। পিতা হিসেবে ভিন্ন পথে চলতে মেয়েকে বারণও করেন মতিলাল দাস। প্রায় ২/৩ দিন আগে বানিয়াচং উপজেলার সেকান্দরপুর এলাকার জনৈক যুবকের সাথে পালিয়ে যায় পুর্ণিমা। ঘটনাটি পিতার জন্য লজ্জা ও মানহানিকর হওয়ায় স্থানীয় মুরুব্বীয়ানদের মাধ্যমে রবিবার (২৬ অক্টোবর) বাড়িতে নিয়ে আসেন মতিলাল দাস। সোমবার দুপুরে নিজ ঘরে ঘুমন্ত মেয়েকে জবাই করে হত্যা করেন পাষন্ড পিতা মতিলাল দাস। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুর্ণিমা রানী দাসের নিথড়দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

পরে পাষন্ড পিতা মতিলাল দাসকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় লোকজন নাম অপ্রকাশের শর্তে জানিয়েছেন মেয়েটি পরকীয়ায় আসক্ত ছিল। ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত এবং পুর্ণিমা রানী দাসের মোবাইল কল লিস্ট চেক করলেই মুল রহস্য উদঘাটিত হবে।


এই বিভাগের আরো খবর