বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নবীগঞ্জ উপজেলা নির্বাচনে যারা বিজয়ী হলেন

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
বুধবার, ২২ মে, ২০২৪, ৭:১৬ অপরাহ্ন

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নবীগঞ্জ উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী শেফু, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান ককলী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা অনুপম দাস অনুপ তাদের বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন। চেয়ারম্যান পদে- নবীগঞ্জ উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী শেফু (চিংড়ি) প্রতীকে ২৫ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন- ২১ হাজার ৭৫১ ভোট।

এছাড়া হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুলতান মাহমুদ (মোটরসাইকেল) প্রতীকে প্রাপ্ত ভোট ২০ হাজার ৫৬৩ ভোট, ১ম সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী নুর উদ্দিন চৌধুরী বুলবুল (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯৪২, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ইমদাদুর রহমান মুকুল (হেলিকাপ্টার) প্রতীকে ১৭ হাজার ৪৭ ভোট, হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী বোরহান উদ্দিন চৌধুরী (আনারস) প্রতীকে ৩ হাজার ৩৭৬ ভোট, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য স্বতন্ত্র প্রার্থী শাহ আবুল খয়ের (কৈ মাছ) প্রতীকে ১ হাজার ৯৫০ ভোট, শেখ মোস্তফা কামাল (কাপ পিরিছ) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯০৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে- নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (তালা) প্রতীকে ৩৯ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্দিকুর রহমান (বই) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৪১। এছাড়া বর্তমান ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ (মাইক) প্রতীকে প্রাপ্ত ভোট ১৮ হাজার ৩৮ ভোট, আলমগীর চৌধুরী সালমান (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে ৯ হাজার ৩৮১ ভোট, অনর উদ্দিন জাহিদ (উড়োজাহাজ) প্রতীকে ৭ হাজার ৪৬ ভোট, রুবেল আহমদ তালুকদার (টিউবওয়েল) প্রতীকে প্রাপ্ত ভোট ৬ হাজার ৯৪০ জন, আব্দুল আলী ইয়াছিনী (টিয়া পাখি) প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৬০৯ ভোট, মুরাদ আহমদ (চশমা) প্রতীকে ১ হাজার ৮৮৩ ভোট, হেলাল চৌধুরী (আইসক্রিম) প্রতীকে প্রাপ্ত ভোট ১ হাজার ২৬১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮৬ হাজার ৬১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান ককলী (ফুটবল) প্রতীকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৫৪৪ ভোট। নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরণের কোনো বিশৃংখলার খবর পাওয়া না গেলেও গজনাইপুর ইউনিয়নের ইজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতাইহাল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মুড়াউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট প্রদানকালে ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অপরজনকে প্রাপ্ত বয়স না হওয়ায় পুলিশের জিম্মায় দেয়া হয়।


এই বিভাগের আরো খবর