শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংগৃহীত ছবি

নরসিংদীর মাধবদীতে ড্রিম হলিডে পার্কের সামনে চাঁদাবাজ ও  সন্ত্রাসীদের হামলায় ১২ জন সাংবাদিক আহত হয়েছেন।

সন্ত্রাসীদের হামলায় মাথাসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর জখম হন ৬ জন পেশাদার সাংবাদিক। সন্ত্রাসীরা এ সময় অস্ত্রের ভয় দেখায় এবং সাংবাদিকদের বহন করা গাড়ির ভেতরে থাকা স্ত্রী-সন্তানদের পুড়িয়ে মারার হুমকিও দেয়। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে।

আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সাময়িকভাবে রাস্তার পাশে পার্কিং করা হলে স্থানীয় একদল সন্ত্রাসী জোরপূর্বক চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে প্রথমে বাকবিতণ্ডা হয় এবং পরে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ফয়েজ আহমেদ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, সাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লালসহ ১২জন  সাংবাদিক আহত হন। গুরুতর আহতদের দ্রুত নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্-আল-ফারুক বাসসকে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে গ্রেফতার করেছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মধাবদী থানায় মামলা রেকর্ড হচ্ছে। এ ব্যাপারে ওসিকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। চাঁদাবাজ-সন্ত্রাসীরা কোন ছাড় পাবে না। জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।
এব্যাপারে মধাবদী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বাসসকে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল বাসসকে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে মাধবদী থানায় মামলা দায়ের করা হচ্ছে। চাঁদাবাজ- সন্ত্রাসীদের আমরা কোন ছাড় দেবো না।


এই বিভাগের আরো খবর