সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

নান্দাইলের চরবেতাগৈর ইউনিয়নে ফসলী জমি রক্ষার দাবী জানিয়েছেন এলাকাবাসী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৯:২৬ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের সাথে ফসলী জমি রক্ষার আবেদন জানিয়েছেন চরভেলামারি গ্রামের নীরিহ কৃষক, বীরমুক্তিযোদ্ধা সহ এলাকাবাসী।

এলাকার বীরমুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা সামসুল হক, সুবেদার (অব:) আবদুল মতিন ও মোয়াজ্জেম হোসেন জানান, চরভেলামারি আশ্রয়ন প্রকল্পের সাথে উপজেলা প্রশাসন থেকে ডিসি পার্ক নির্মাণ করা হচ্ছে। ডিসি পার্কের জন্য মূল ব্রীজের উত্তর ও দক্ষিণ অংশে ব্যাপক জায়গা নেয়া হয়েছে এবং এতে মাঠি ভরাটের কাজ প্রায় শেষ হয়েছে।

আমরা ডিসি পার্ক নির্মানকে এলাকাবাসীর পক্ষ থেকে স্বাগতম জানাই। কিন্তু গত কয়েক দিন পূর্বে উপজেলা ভূমি অফিস থেকে আশ্রয়ন প্রকল্পের শেষ সীমানা থেকে দক্ষিণ অংশে প্রায় ২ কিলোমিটার ফসলী জমির উপর লাল নিশাণ টাংগানো হয়েছে এবং এখানে মাঠি ভরাট করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখিত ২কিলোমিটার এলাকায় মাঠি ভরাট করা হলে ফসলী জমি নষ্ঠ হয়ে যাবে এবং এলাকার কৃষকদের না খেয়ে মরতে হবে।

উল্লেখিত জমিতে বর্ষায় পানি উঠে পলি মাঠি জমে থাকে। উক্ত জমিতে সরিষা, মাস কালাই, বাদাম, তিল এবং কিছু জমিতে সেচের মাধ্যমে বোর ধান আবাদ করা হয়। উক্ত জমিতে মাঠি ভরাট করা হলে এলাকার কৃষক সমাজ ফসল উৎপাদন থেকে সম্পূর্নরূপে বঞ্চিত হবে। জানাগেছে, ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ড থেকে উক্ত ব্রহ্মপুত্র নদ খননের একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। অথচ ব্রহ্মপুত্র নদ এখানে খুবই গভীর। ৫০/৬০ ফুট পানি এখনও রয়েছে। এলাকার সর্ব সাধারণ জনস্বার্থে উক্ত স্থানে মাঠি / বালু ভরাট না করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন বরাবর জোরদাবী জানিয়েছেন।

আজ শনিবার সরজমিনে ঘুরে দেখাগেছে, বর্ণিত জমিতে ব্যাপক ফসল উৎপাদন হয়েছে। এই ফসল উৎপাদন করে চরভেলামারি এলাকার শত শত কৃষক জীবিকা নির্বাহ করে থাকে। যুগ যুগ ধরে স্থানীয় কৃষকেরা এই জমি চাষাবাদ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি ভূমিও খালি রাখা যাবে না। ফসল উৎপাদন করতে হবে। নান্দাইলের চরভেলামারি গ্রাম এলাকায় উক্ত ফসলী জমি যাতে কোন অবস্থাতেই নষ্ঠ করা না হয় এর জন্য স্থানীয় কৃষক পানি উন্নয়ন বোর্ড সহ ময়মনসিংহ জেলা ও নান্দাইল উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

প্রয়োজনে কৃষকেরা উক্ত জমি সরকারকে রাজস্ব দিয়ে বন্দোবস্তু নিতেও রাজী আছেন বলে কৃষকেরা জানিয়েছেন। বিষয়টি মানবিক দৃষ্টি কোন থেকে দেখার জন্য আবেদন জানিয়েছেন এই এলাকার কৃষক সমাজ।


এই বিভাগের আরো খবর