বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন কার্টুনিস্ট এম এ কুদ্দুস

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৭:২৪ অপরাহ্ন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুসের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ জুলাই) বাদ মাগরিব রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আজিরন নেছা কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

এর আগে সকাল সাড়ে ৬টায় ঢাকার শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা যান এম এ কুদ্দুস। বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ আনা হয় নিজ জেলা রাজবাড়ীতে।

সেখানে বিকেল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাব, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি, জেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগসহ বিভিন্ন সাংবাদিক ও রাজনৈতিক সংগঠন তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। সেখানে বেনিননগর ইসলামপুর ঈদগাহ মাঠে বাদ মাগরিব তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার বাড়ির পাশের কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

এম এ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা জানিয়েছেন, সকাল সাড়ে ৬টার দিকে শাহীনবাগের বাসায় ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান এম এ কুদ্দুস।

রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন বলেন, এম এ কুদ্দুস ছিলেন প্রখ্যাত কার্টুনিস্ট। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, এমএ কুদ্দুস সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। পত্রপত্রিকায় কার্টুন এঁকে তিনি অনেক সুনাম কুড়িয়েছিলেন।


এই বিভাগের আরো খবর