রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

নীলফামারীতে সাহিত্য মেলা শুরু

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ২:৩৭ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন সাহিত্য ডেস্ক : জেলায় বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। তৃণমূলের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নীলফামারী-২ আসনের সংসদ সংসদ্য আসাদুজ্জামান নূর। এসময় প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান নূর বলেন, ‘সংস্কৃতিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে জেলা পর্যায়ে সাহিত্য মেলা শুরু হয়েছে।তিনি বলেন,তৃণমূলের সাংস্কৃতিক চর্চাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে আজকের এই আয়োজন। তৃণমূলের কবি-সাহিত্যিক সমাজে কবিতা, গল্প, উপন্যাস ও ছোট গল্প লিখে আলো ছড়াচ্ছেন। এমন আয়োজনে সে আলো পৌঁছবে সর্বোচ্চ পর্যায়ে।’বাংলা একাডেমির উদ্যোগে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন সভাপতিত্ব করেন। এতে বক্তৃতা করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরেয়া আলীম, প্রধানবক্তা বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলা একাডেমির সচিব এএইচ এম লোকমান, বিশেষ অতিথি সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালীযুক্ত হয়ে সম্মানিত অতিথির বক্তৃতা করেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন বাংলা একাডেমির পরিচালক নূরুন্নাহার খানম।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন,‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহিত্যকে গণমুখী করার কথা বলে গেছেন । সাহিত্য হতে হবে মানুষের জন্য। স্থানীয় সাহিত্যিকদের কেন্দ্রীয় সাহিত্যে একিভূত করতে জেলায় জেলায় সাহিত্য মেলার আয়োজন চলছে। এক বছরের মধ্যে দেশের সব জেলায় এই সাহিত্য মেলা সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক।’জেলার তিনশতাধিক কবি সাহিত্যিকদের পদচারণায় মুখরিত হয় অনুষ্ঠান স্থল। মেলার প্রথম দিন ছিল সাহিত্য-সংস্কৃতি নিয়ে প্রবন্ধপাঠ, আলোচনা ও লেখক প্রশিক্ষণ। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড.তপন বাগচী। সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের সমাপনী ঘটে। দ্বিতীয় দিন আজ শুক্রবার স্থানীয় কবি সাহিত্যিক তাঁদের নিজেদের লেখা কবিতা ও সাহিত্য পাঠ , কথা সহিত্যেকদের ছোটগল্প ও উপন্যাস পাঠ, নাট্যকারদের নাটক পাঠ অনুষ্ঠিত হবে। শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে দুইদিন ব্যাপী এই মেলা সমাপ্ত হবে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর