রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ জয়ী

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন ক্রীড়া ডেস্ক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ জয়ী হয়েছে।

বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগ ও এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ অংশগ্রহণ করে। এতে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে ড্র করার পর শিরোপা নির্ধারনের জন্য টাইব্রেকারের প্রয়োজন হয়। পেনাল্টিতে এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগ ৪-২ গোলে জয়লাভ করে।

নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। পাশাপাশি রানার্স আপ দলকেও অভিনন্দন এমন একটি চ্যালেঞ্জিং খেলা উপহার দেওয়ার জন্য। ক্রিকেটসহ এরকম অন্যান্য যে খেলা আছে সেগুলো আয়োজনের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের এক্সট্রা ক্যারিকুলাম এক্টিভিটিজ আরো বাড়াতে চাই। তারা যেন পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারে তার জন্য সর্বাত্নক চেষ্টা করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন। শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে এবং মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে নোবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে গত ১৪ নভেম্বর- ৮ জানুয়ারি পর্যন্ত প্রায় দেড় মাস ধরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। নক আউট পদ্ধতির এই প্রতিযোগিতায় নোবিপ্রবির ৩৩টি বিভাগ অংশ নেয়।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর