শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম

নোয়াখালীর টানা চতুর্থ হার, জয়ে ফিরল সিলেট

স্পোর্টস ডেস্ক
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারই প্রথম অংশ নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নিজেদের প্রথম আসরে সুবিধা করতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। হায়দার আলী নেতৃত্বাধীন দলটি হারল টানা চতুর্থ ম্যাচে। এদিকে নোয়াখালীকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারানোর মাধ্যমে জয়ে ফিরল সিলেট টাইটানস।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬১ রান করে নোয়াখালী। জবাবে ৬৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সিলেট।

মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। ৫ বল খেলে মাত্র ১ রান করে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৫৩ রান। তৌফিক খান আউট হন ৩২ রানে। পরের উইকেটে নেমে আফিফ হোসেন করেন মাত্র ২ রান। আর জাকির হাসান ফিরেছেন ২৪ রান করে।

পঞ্চম উইকেটে আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলী মিলে জয় নিশ্চিত করেন। ১ রানে মঈন ও ০ রানে ওমরজাই অপরাজিত থাকেন। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নাসুম আহমেদের ঘূর্ণিই সামলাতে পারেননি নোয়াখালীর ব্যাটাররা। ৪ ওভার বল করে মাত্র ৭ রানের খরচায় ৫ উইকেট উইকেটে নেন নাসুম। এটাই তার বিপিএলের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। সেই সঙ্গে বিপিএলে যেকোনো স্পিনারের সেরা বোলিং ফিগারও এটি।

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংসটি উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। এছাড়া ১৮ রান করেন ওপেনার হাবিবুর রহমান সোহান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।


এই বিভাগের আরো খবর