বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীতে হত্যা মামলার দুই আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৪:৫০ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : জেলার বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশার (২৫) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত লোহার রড, ধারালো কিরিচসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃত হাসান (৩১) উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের মহবুল্লাপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে, জয় (২১) একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে। রোববার গভীর রাতে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বারাইগোবিন্দ(বারাইগুনি) এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যমতে ঘটনাস্থলের পাশে খাল খেকে দু’টি ধারালো কিরিচি ও একটি লোহার রড এবং আসামি হাসানের প্রজেক্ট থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
এসপি জানায়, মো. হাসিবুল বাশার হত্যাকান্ডের ঘটনায়, বৃহস্পতিবার রাতে হাসিবুলের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে হাসান বাহিনীর প্রধান হাসানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে মামলার ১০ নম্বর আসামি রকি (২৬) ও ১১ নম্বর আসামি বাহার উদ্দিন (২২) কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলার এখন পর্যন্ত দুই দফায় মোট চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, পূর্ব শক্রতার জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের সুবাহান মার্কেট এলাকায় বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. হাসিবুল বাশারকে (২৫) পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে হাসান, মাসুম ও তাদের অনুসারীরা। এ সময় তাদের ছুরিকাঘাতে হাসিবুল বাশারের শরীর ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী বলেন, পূর্ব শক্রতার জের ধরে উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের হাসান, মাদক ব্যবসায়ী মাসুম ও তাদের অস্ত্রধারী সাঙ্গপাঙ্গরা হাসিবুলের ওপর হামলা চালায়।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর