রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

পর্তুগিজ ভাষা কত্তো সহজ

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৯ জুন, ২০২২, ৩:১৯ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন ডেস্ক : একদা এই সমৃদ্ধ বাংলায়, প্রাচীন ভারতবর্ষে বিদেশি বণিকদের প্রবল আনাগোনা ছিল। বাণিজ্য করতে আসতো ওলন্দাজ, ফরাসি, ইংরেজ, পতুর্গিজসহ আরো নানা দেশের দাপুটে লোকজন। বাণিজ্য করতে এসেই সন্দেহ নেই যে, এদেশের শাসকদের দুর্বলতা আর মানুষের সরলতা দেখে তাদের লোভ জেগেছিল রাষ্ট্রক্ষমতার প্রতিও।

তারই ফলস্বরূপ ইংরেজরা ভারতবর্ষ রাজত্ব করেছে দুইশত বছর। বিদেশিদের মধ্যে ইংরেজদের আধিপত্য একচ্ছত্র থাকলেও, এক সময় পর্তুগিজদের প্রভাবও কম ছিল না। তারা যেমন একদিকে খ্রিস্টান ধর্মের প্রচারে নেমেছিল, তেমনি দস্যুতার মাধ্যমে বাংলার মানুষকে অতিষ্ঠও কম করেনি। যা হোক সেসব শুধুমাত্রই ইতিহাস, আজকের বাস্তবতা হলো, বাংলা মায়ের সোনার ছেলেরা ছড়িয়ে পড়েছে আজ দেশে দেশে। তারা যেমন মেধা এবং শ্রমের বিনিময়ে নিজেদের জীবিকার ব্যবস্থা করছে, তেমনি বিদেশ থেকে মূল্যবান রেমিট্যান্স এনে বাংলাদেশের অর্থনীতিকেও রাখছে সচল এবং গতিময়।

এদের মধ্যে আবার কেউ কেউ সৃজনশীলতার নানা মাত্রায় নিজেকে উন্নীত করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে রাখছে কালোত্তীর্ণ ভুমিকা। এমনই একজন মানুষ আবুল হোসেন আসাদ।

আবুল হোসেন আসাদের পরিচয় জানি আরবের পথে পথে বইটির মাধ্যমে। ভ্রমণপ্রিয় এ মানুষটি ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর অনেক দেশ; বাংলাদেশের পথেঘাটে তো তার দুর্দান্ত বিচরণ ছিলই, এখন তিনি নেমেছেন বিশ্ব-জয়ে। ভাবতেও ভালো লাগছে, দু-চাকা নিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন দুনিয়ার যত্রতত্র, যার স্বাক্ষর- চাকায় চাকায় চক্কর।

মন যার সৃজনশীল, সত্তা যার পরহিতে উৎসর্গীকৃত, তিনি কেন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। কাজের অবসরে লিখে ফেলেছেন ‘পর্তুগিজ ভাষা কত্তো সহজ’ নামের একটি বই। সন্দেহ নেই যে, তিনি একটি মহৎ উদ্দেশ্য থেকেই বইটি লিখেছেন।

আগে যে পর্তূগিজরা ভারতবর্ষে এসে দাপুটে জীবনযাপন করেছেন, বাংলা ভাষাভাষী মানুষও এখন পর্তূগালে স্বচ্ছন্দভাবে চলতে পারবেন, নাগরিক হতে পারবেন আবুল হোসেন আসাদ-এর পর্তূগিজ ভাষা শেখার বইটি তাদের আত্মবিশ্বাস চাঙ্গা করতে কার্যকর ভূমিকা রাখবে। শুধুই কী পর্তুগাল।

ব্রাজিল, অ্যাঙ্গোলা, কেপভার্দ, পূর্ব তিমুর, গিনি বিসাউ, সাঁউ তুমি ও প্রিন্সিপি ও মোজাম্বিক এর সরকারি ভাষা পর্তুগিজ। ৮টি দেশের সরকারি ভাষা ছাড়াও বিভিন্ন এরিয়াতে পর্তুগিজ ভাষা ব্যাপকভাবে চালু। মার্কিন যুক্তরাষ্টের কিছু এলাকায়, ভারতের গোয়া এবং লুক্সেমবার্গে পর্তুগিজ ভাষা যথেষ্ট পরিমানে ব্যবহৃত হয়। লুক্সেমবার্গে চাকুরি বা ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে অগ্রগন্য এই পর্তুগিজ ভাষা।

বইটিতে দৈনন্দিন জীবনে আমাদেরকে যেসব কথা বলার প্রয়োজন হয়, সেসব কথা মূল পর্তুগিজ ভাষার পাশাপাশি ইংরেজি এবং বাংলায় অনুবাদ করে দেয়া হয়েছে, সহজ পদ্ধতিতে। ২৭২ পৃষ্টার সুদৃশ্য বইটি পেপার ব্যাক বাধাই করা। বইটির মুল্য বাংলাদেশে ৩৫০ টাকা, আর ইউরোপে ৩০ ইউরো। পর্তুগিজ ভাষা কত্তো সহজ’ বইটির প্রকাশক হলেন সরকারের অতিরিক্ত সচিব (অব:) আব্দুল কুদ্দুছ। বড় মগবাজারের আদিত্য অনীক প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে।

আবুল হোসেন আসাদ পর্তুগিজ নিয়ে এখন মেতেছেন, সামনে হয়তো তার কাছ থেকে আরো পাব নতুন কোনো দেশের দিশা, যার মাধ্যমে অপরাপর বাংলাদেশের মানুষের পথচলাও প্রশস্ত হবে। সুদীর্ঘকাল তিনি এভাবেই রাখুন তার পথচলা অব্যাহত, বাংলাদেশেরই স্বার্থে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর