শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষন করে হত্যা,বেয়াই আটক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীরের দাফন সম্পন্ন পাইকগাছায় বন্দোবস্ত নেয়া সম্পত্তি জোর পূর্বক দখলের পাঁয়তারা: থানায় অভিযোগ আনোয়ারা অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোরছালিন নিহত ঠাকুরগাওয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা মাদারগঞ্জ টু সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু’র দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন সোনাতলা রেল স্টেশনে নতুন যুগের সূচনা: সকল আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট সুবিধা চালু ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক চার লেনের মহাপরিকল্পনায় বদলাবে যোগাযোগ ও অর্থনীতি কিশোরগঞ্জে পলাতক আসামী আটক ঝালকাঠিতে সাংবাদিক লিপুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন জেলেদের চাল বিতরণে ব্যাপক অনিয়ম; জেলে না হয়েও চাল নেয়ার অভিযোগ সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা  আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি

প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী

আরাফাত, আনোয়ারা (চট্টগ্রাম)
শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামের দক্ষিণ জেলার গুরুত্বপূর্ণ আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার সংলগ্ন সিইউএফএল সড়কে সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

এতে স্থানীয় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। প্রতিবছর পানি নিষ্কাশনের জন্য বরাদ্দ দেওয়া হলেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় সমস্যা রয়ে গেছে আগের মতোই।

আজ শুক্রবার (১ মে) সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে আছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়েছেন পথচারী ও শ্রমজীবী মানুষ।

গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে কোরিয়ান ইপিজেড, সিইউএফএল ও কাফকোসহ আশপাশের শিল্পাঞ্চলের হাজারো শ্রমিক, যানবাহন ও সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করেন। তবে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে ডুবে যায়। নতুন নির্মাণাধীন সড়কের একপাশের কাজ শেষ হলেও সেখানে ভাসমান দোকান বসে যাওয়ায় চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

স্থানীয় সিএনজি চালক শেইখ আব্দুল্লাহ বলেন, ‘প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করি। কিন্তু গত তিন দিন ধরে পানির কারণে চরম ভোগান্তিতে আছি। যাত্রীরা গাড়িতে উঠতে চান না। প্রায় ৩০০ ফুট এলাকা জুড়ে পানি জমে আছে। প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।’

এ ছাড়া সড়কের পাশে গড়ে উঠেছে একাধিক বড় মার্কেট, কিন্তু পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হয়ে বাজার এলাকায় জমে থাকে। এতে ব্যবসায়ী ও পথচারীদের দুর্ভোগ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কার্যকর তদারকির অভাবে পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, চাতরী চৌমুহনী এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর