এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে হাটহাজারী মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।
বুধবার রাত ১০ টা থেকে রাত টা পর্যন্ত সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র, মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শওকত আলী এবং হালদা অস্থায়ী ক্যাম্পের এএস আই রমজান আলী ও তার সংগীয় ফোর্স । অভিযানে চলাকালে হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর সহযোগীতা করেন।
হালদা নদীর রামদাস মুনশীর হাট অংশ থেকে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৩ টি অবৈধ চরঘেরা ও ১টি ভাসা জাল জব্দ করা হয়। অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য সাড়ে ৩ হাজার মিটার এবং বাজার মূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা।
হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষা, অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। ঘেরা জালগুলো রামদাস মুন্সীর হাট সংলগ্ন হালদা পাড়ে জন সম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।