সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ফুলবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রহারে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহত: দলের বর্ধিত সভা পন্ড

ময়মনসিংহ ব্যুরো
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৩০ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতিকে বেধড়ক পিটিয়েছেন। নির্বাচনী আচরণবিধি মেনেই নৌকার প্রার্থীও তার সমর্থকরা প্রচারপ্রচারনা এবং বর্ধিত সভা করলেও স্বতন্ত্র প্রার্থী নিয়মিতই আচরণ বিধি ভঙ্গ করছেন বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে ছনকান্দা উচ্চবিদ্যালয় মাঠে।

প্রত্যক্ষ্যদর্শী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন জানান, ছনকান্দা উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনকে সামনে রেখে বিকেল চারটায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হওয়ার কথা ছিলো।

সভা শুরু হওয়ার আধঘণ্টা আগে তিনি এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাক্তার তোফাজ্জল হোসেন সভাস্থলে পৌঁছান। এর একটু পরেই স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। তিনি তার এলাকায় তাদের আসার কারণ জানতে চান এবং বলেন, আমার এলাকায় নৌকার কোনো নির্বাচনী কার্যক্রম চলবেনা। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মালেক সরকার মোশাররফ ও ডাক্তার তোফাজ্জলকে কিল ঘুষি ও লাথিসহ বেদম মারধোর করে। এতে পন্ড হয়ে যায় বর্ধিত সভা। এঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। পরে তোফাজ্জল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর থানায় অভিযোগ করেন। রাত সাড়ে বারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

এব্যাপারে ডা, তোফাজ্জল হোসেনের মোবাইল ফোনে রিং দিলেও তিনি ফোন ধরেননি। মালেক সরকার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি নৌকার মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছনকান্দা মালেক সরকারে নিজস্ব ইউনিয়ন। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন। তাকেও ফোনে পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর