বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসা, রহবল বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাবিবপুর স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সোমবার (২৫ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নির্মাণ কাজের উদ্বোধন এবং প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের প্রতিটি উপজেলায় আধুনিক ও মানসম্মত শিক্ষা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, সরকার শুধু ভবন নির্মাণই করছে না, বরং শিক্ষার্থীদের জন্য নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।
গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে শহরের শিক্ষার সাথে বৈষম্য কমিয়ে আনা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ
অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।