বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাপ্তাইয়ের ৩ দিনব্যাপী  বিজয় মেলা’র উদ্বোধন কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি: প্রিন্স নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত শেরপুর নতুন বাজারে উন্নয়নের নামে ব্যবসায়ী নিপীড়ন ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত নান্দাইলে স্টার লাইট ইংলিশ একাডেমীর শুভ উদ্বোধন নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ-এর সমাধিস্থলে বিজিবি’র শ্রদ্ধা বিজয় দিবসের কুচকাওয়াজে নবীনগর হযরত আমেনা(র:) মহিলা মাদ্রাসার শ্রেষ্ঠত্ব অর্জন শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর : ফারাহ শাম্মী নওগাঁ বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্বরণ,শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল বেড়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা নেত্রকোনা- ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় লালমোহনের ৬ কন্যার গৌরবময় সাফল্য নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই কপাল পুড়লো অসহায় রাশিদার রাজশাহী রেঞ্জ ডিআইজির নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন জেএসডি’র আলোচনা আলোচনা সভায় বক্তারা – জনগণের রাষ্ট্র কায়েম করতে হবে

বাংলাদেশে ৫০ লাখ স্কাউট তৈরির লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১ জুন, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ৫০ লাখ স্কাউট তৈরির লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ২৫ লাখের অধিক। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ৫০ লাখ স্কাউট তৈরির লক্ষ্যমাত্রা পূরণে স্কাউট আন্দোলনের এই ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য আমি সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রয়াস চালানোর আহ্বান জানাচ্ছি।’
আগামীকাল ‘বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভা’ উপলক্ষ্যে আজ  দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ স্কাউটস ও কাউন্সিলের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মো. সাহাবুদ্দিন বলেন, স্কাউটিং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী নিয়মিত প্রশিক্ষণ ও ব্যক্তি জীবনে এর প্রতিফলন ঘটিয়ে যুব সম্প্রদায়কে আত্মনির্ভর, সচ্চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, শিশু, কিশোর ও যুবদের বিভিন্ন অরাজনৈতিক, সেবামূলক ও শিক্ষামূলক কার্যক্রমে অনুপ্রাণিত ও অভ্যস্ত করতে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক আগ্রহে ১৯৭২ সালে দেশে স্কাউটিং যাত্রা শুরু করে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প ২০৪১’ ঘোষণা করেছেন। এ লক্ষ্য অর্জনে দেশের যুব সম্প্রদায়কে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। স্কাউট আন্দোলন এক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এই কাউন্সিল সভায় নির্বাচিত নতুন নেতৃত্ব দক্ষতা ও যোগ্যতার সাথে স্কাউটিং আন্দোলনকে এগিয়ে নিবে।
রাষ্ট্রপতি স্কাউটিং এ কৃতিত্বপূর্ণ কাজ ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর পদকপ্রাপ্ত স্কাউট সদস্যদের অভিনন্দন জানান।
তিনি বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভার সার্বিক সাফল্য কামনা করেন।


এই বিভাগের আরো খবর