বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সকল স্বার্থের উর্ধ্বে:পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১০ জুন, ২০২৪, ৯:০০ অপরাহ্ন

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ, এমপি বলেছেন, বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সকল স্বার্থের উর্ধ্বে, এই সম্পর্ককে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজ বিকেলে ঢাকা ক্লাবে ‘ব্যতিক্রম ম্যাসডো’ (ব্যতিক্রম গণসচেতনতা ও সামাজিক উন্নয়ন সংস্থা) আয়োজিত ‘ব্যতিক্রম শিক্ষা সম্মেলন-২০২৪’ এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। দুই দেশের সম্পর্কের ইতিহাস অনেক পুরানো। বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগঠিত মুক্তিযুদ্ধের চেতনায় ভারত আমাদের অত্যন্ত বিশ্বস্ত সহযাত্রী হিসেবে বিশ্বে সমাদৃত।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে সদ্য শপথ গ্রহণ করা নরেন্দ্র মোদিকে টানা তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করে বলেন, ভারতের সাথে আমাদের বাণিজ্য সবচেয়ে বেশি। সীমান্তের ৩২ টি জেলা জুড়েই প্রতিবেশীর অবস্থান, যা দুদেশের অর্থনীতির জন্য অন্যতম সহায়ক। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের ছেলেমেয়েরা যেমন ভারতে পড়তে যাওয়ার সুযোগ পাচ্ছে, তাদের দেশ থেকেও অনেকে আমাদের এখানে পড়তে আসছে। এই সাফল্যের যাত্রা অব্যাহত থাকবে বলেই আমি মনে করি।

ওয়াদুদ এসময় আরও যোগ করে বলেন, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ। বিজ্ঞান চর্চায় বেশি মনোযোগী হতে হবে। তাহলে দেশের নাম উজ্জ্বল হবে। এ ধরণের শিক্ষা সম্মেলন দুদেশের সম্পর্ককে মজবুত করে। তাই এমন সম্মেলন বেশি বেশি আয়োজনের মাধ্যমে শিক্ষার প্রতি বর্তমান প্রজন্মকে অধিকহারে আগ্রহী করে তুলতে হবে। তিনি বলেন, সকলের সমবেত চেষ্টায় আমাদের আগামীর প্রজন্মের জন্য বিশ্বব্যাপী কাজ করে একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রধান নির্বাহী ড. শঙ্কু বোস, এটুআই ই গভার্নেন্স প্রধান ড. ফরহাদ জাহিদ, ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক মেজর শামসুল আরেফিন, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহাসহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর