রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন

মাহফুজ জাহিদ 
বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে টিউবওয়েল বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী (৪০) নামে এক স্কুল দফতরির মৃত্যু হয়েছে।গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

আজ বুধবার (৩ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার হাজীপুর কবরস্থান রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার মৃত: আমানুল্লাহ মেম্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯ টার দিকে স্থানীয় মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজ চলছিল। এসময় টিউবওয়েলের লম্বা লোহার পাইপ ওপরে তোলার সময় মাথার ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংগে স্পর্শ লাগলে পাইপ ধরে থাকা আহমদ আলীসহ তিনজন বৈদ্যুতিক শকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।আহতদের দ্রুত উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।সকাল ১০টা ২০ মিনিটের দিকে আহমদ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।আহত জুয়েল (২৮) ও জামান (৪৭) কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত জুয়েল কে প্রথমে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জামানকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয় জানতে চাইলে বন্দর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আনিসুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত করে বিস্তারিত জানানো হবে।


এই বিভাগের আরো খবর