রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

বিপুল ভোটের ব্যবধানে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন মিরু; ভাইস চেয়ারম্যান মিন্টু ও লাবনী

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুরে আনারস প্রতীক নিয়ে ৫৪৪২৯ ভোট পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু।

তার নিকটতম প্রতিদ্বন্ধী কাপ পিরিচ প্রতীকের প্রার্থী শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু পেয়েছেন ২৯৮৮৪ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ২৪৫৪৫। এছাড়া চেয়ারম্যান পদপ্রার্থী অন্যান্য প্রার্থীদের মাঝে সাইফুল ইসলামক (টেলিফোন) ২২৬২৯, গোলাম সাকলাইন সেলিমক (হেলিকপ্টার) ১৫৩৯৭, ইসমাইল হোসেন (দোয়াত কলম) ৯৬৬৬, মুস্তাক আহমেদ (কৈ মাছ) ৪৪৯৯, হুমায়ুন কবির (মোটরসাইকেল) ৩০০৩ এবং ইউনুস আলী (ঘোড়া) পেয়েছেন ১১৯৪ ভোট।

উল্লেখ্য, বিজয়ী হালিমুল হক মিরু শাহজাদপুর পৌরসভার সাবেক দুইবারের মেয়র ছিলেন। তবে ২০১৪ সালে আলোচিত সমকালের সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামী হয়ে দীর্ঘদিন শাহজাদপুরের রাজনীতিতে কোনঠাসা অবস্থায় ছিলেন। তিনি গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের চয়ন ইসলামের নিকট পরাজিত হন। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি অনেকটা বীরদর্পে আবারো জন প্রতিনিধি নির্বাচিত হলেন।

ভোট গ্রহন শেষে বুধবার রাতে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো. কামরুজ্জামান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু (টিউবওয়েল) ৭০০৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হোসেন সুনাম (চশমা) পেয়েছেন ৫৭২৯৩ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ১২৭৭১। এছাড়াও সাইফুল ইসলাম প্রিন্স (তালা) পেয়েছেন ৬১৬৮ এবং ফারুক সরকার (মাইক) পেয়েছেন ৫৮৩৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাবনী ইসলাম লাবনী (কলস) ৫৯৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মৌসুমী বাবলা (হাঁস) পেয়েছেন ৪২৭৬৮ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ১৬৮৭০। এছাড়াও রুমি খাতুন প্রিয়া (ফুটবল) পেয়েছেন ৩৬৬৫৭ ভোট।

বুধবার (২৯ মে) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ১৬০ টি কেন্দ্রে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে একটানা ভোট গ্রহন চলে। নির্বাচনে মোট ভোটার ছিল ৪,৫৩,১০০ জন। পুরুষ ২৬০৭৭, নারী ২২৭০২১ এবং হিজড়া ২জন। ভোট প্রদানের হার ৩১ শতাংশ।

দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী কিংবা ভোটাররা কেউ কোন অভিযোগ করেননি।


এই বিভাগের আরো খবর