মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা

বিশ্বব্যাংকের পূর্বাভাস : বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হতে

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : আগামী অর্থবছরে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটির এ পূর্বাভাসের পেছনে দুটি অনুমান রয়েছে। প্রথমত, রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে উন্নতি। দ্বিতীয়ত, ব্যবসা পরিবেশের উন্নতি এবং কর্মসংস্থান বাড়াতে সংস্কারের সফল বাস্তবায়ন। বিশ্বব্যাংকের অনুমান বাস্তবে রূপ নিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরের চেয়ে বাড়বে।

বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস বা বিশ্ব অর্থনীতির সম্ভাবনা শিরোনামের এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন পূর্বাভাস রয়েছে। গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিশ্বব্যাংক প্রতি ছয় মাস অন্তর ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বিশ্ব অর্থনীতির পাশাপাশি অঞ্চল ও দেশভিত্তিক পর্যালোচনা এবং পূর্বাভাস থাকে। বিশ্বব্যাংক বলেছে, বাণিজ্য বাধা ও নীতি অনিশ্চয়তার প্রভাবে ২০২৫ সালে বিশ্ব অর্থনীতিতে মাত্র ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হবে, যা ২০০৮ সালের বিশ্বমন্দার পর সর্বনিম্ন।

বিশ্বব্যাংক গত জানুয়ারিতে প্রকাশিত এই প্রতিবেদনে চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করেছিল। জুনের প্রতিবেদনে তা কমিয়ে ৩ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করেছে। এর আগে গত এপ্রিলে প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে একই প্রাক্কলন ছিল। তবে সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি অর্থবছরে সাময়িক হিসাবে ৩ দশমিক ৯৭ শতাংশ প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করেছে।

বিশ্বব্যাংক সর্বশেষ প্রতিবেদনে আগামী অর্থবছরে ৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে একই পূর্বাভাস ছিল। তবে গত জানুয়ারির ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৫ দশমিক ৪ শতাংশ। অন্তর্বর্তী সরকার সম্প্রতি যে বাজেট পেশ করেছে, সেখানে আগামী অর্থবছরে সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধির অনুমান করেছে।

বিশ্বব্যাংক মনে করছে, ২০২৬-২৭ অর্থবছরে গিয়ে প্রবৃদ্ধি আরও বেড়ে দাঁড়াবে ৫ দশমিক ৭ শতাংশ। সরকারের অনুমান হলো সাড়ে ৬ শতাংশ। বিশ্বব্যাংক আগামী দুই অর্থবছরে প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাসের পেছনে মূল্যস্ফীতি কমে আসার প্রবণতাকে কারণ হিসেবে উল্লেখ করেছে। মূল্যস্ফীতি কমে ব্যক্তি খাতে ভোগ ব্যয় বাড়বে, যা প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, সুদহার বাড়ানোর পর বাংলাদেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। কিন্তু এখনও তা লক্ষ্যমাত্রার পর্যায়ে নামেনি। আগামী অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি আরও কমতে পারে। মূল্যস্ফীতি কমলে মুদ্রানীতির সংকোচনমূলক অবস্থানের পরিবর্তন হতে পারে। সুদহার বাড়ানোর ফলে ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সরকারি ব্যয় প্রসঙ্গে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, আগামী অর্থবছরে সরকারের মূলধন ব্যয় কমতে পারে। অন্যদিকে বাড়তে পারে চলতি ব্যয়।

গত এপ্রিলে প্রকাশিত বাংলাদেশের ওপর আলাদা প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছিল, রাজনৈতিক অনিশ্চয়তা, অপর্যাপ্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিল্প এলাকায় শ্রম অসন্তোষ বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক হওয়ার পথে মূল তিনটি বাধা। অন্যদিকে চলতি অর্থবছরের শুরুতে আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিনিয়োগ ও শিল্প খাতের কার্যক্রমে ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি, অর্থায়ন সংকোচনসহ বিভিন্ন কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। তবে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রভাবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বাড়তে পারে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর