বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চার মাসে ৩৯ খুন,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক নগরকান্দায় তুচ্ছ ঘটনায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তন

বিশ্বের সপ্তাশ্চর্যের তালিকায় যেসব স্থান

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন

বিশ্বের সপ্তাশ্চর্য বা সপ্তম আশ্চর্য নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। অনেকে এসব স্থান তালিকা ধরে ধরে ভ্রমণ করেন। তবে যে কোনো স্থানই কিন্তু এই তালিকায় স্থান পায় না। এই স্থান বা স্থাপনাসমূহকে অবশ্যই হতে হয় ঐতিহাসিক ও ঐতিহ্যগত গুরুত্ব সম্পন্ন।

প্রাচীন বা নতুন যে কোনো স্থাপনাই এই তালিকায় যুক্ত হতে পারে। প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকেরা প্রথম এ ধরনের তালিকা প্রকাশ করেছিল। সেই থেকে প্রতিটি যুগেই এই তালিকা প্রকাশিত হয়েছে। তবে এই তালিকা কিন্তু একই থাকেনি যুগের পর যুগ। প্রতিবারই কিছু না কিছু বদলেছে। তালিকায় যুক্ত হয়েছে নতুন নতুন স্থাপনা।

সুইজারল্যান্ডের একটি সংস্থা পুনরায় ২০০০ সালে নতুন করে বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকা (Wonders of the World) তৈরির কাজ শুরু করে, সেই তালিকা প্রকাশিত হয়েছিল ২০১৭ সালে। চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ সপ্তাশ্চর্যের তালিকায় যেসব স্থান রয়েছে তার খবর-

তাজমহল, আগ্রা :
নতুন সপ্তম আশ্চর্যের মধ্যে প্রথমেই বলতে হবে আগ্রার তাজমহলের কথা। সাদা মার্বেল পাথরের অপূর্ব এই সৌধ নির্মাণ করেন পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান। ১৬৩১-এ প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলকে হারান তিনি। তার স্মৃতির উদ্দেশ্যেই তৈরি হয় তাজমহল।

ক্রাইস্ট দ্য রেডিমারের মূর্তি, ব্রাজিল :
ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরোতে রয়েছে ক্রাইস্ট দ্য রেডিমারের মূর্তি। যা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এই অর্থের পুরোটাই অনুদান হিসেবে সংগ্রহ করা হয়। ১৩০ ফুটের মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে মাউন্ট কর্কোভাডো পর্বতচূড়ার কোলে। ১৩০ ফুটের মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে মাউন্ট কর্কোভাডো পর্বতচূড়ার কোলে।

গ্রেট ওয়াল অব চায়না, চীন :
প্রাচীন ও নতুন দুই সপ্তম আশ্চর্যের তালিকাতেই জায়গা করে নিয়েছে গ্রেট ওয়াল অব চায়না বা চীনের প্রাচীর। খ্রীস্টপূর্ব সপ্তম শতাব্দীতে বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য কুন ও মিং রাজবংশের তরফে এটিকে তৈরি করা হয়। পাঁচিলটির দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৮৫০ কিলোমিটার।

রোমান কলোসিয়াম, ইতালি :
আশ্চর্য ঐতিহাসিক নিদর্শন এর পুরনো এবং নতুন দুটো তালিকাতেই জায়গা করে নিয়েছে রোমান কলোসিয়াম। এটি প্রকৃতপক্ষে একটি স্টেডিয়াম। রোমান সম্রাট নিরোর আমলেই এটি নির্মাণ করা হয়। ইতালির রোম শহরে অবস্থিত এই বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন একটি মঞ্চ। ৫০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শনীর জন্য ব্যবহৃত হত। এখানে প্রতিযোগীকে ক্ষুদার্থ সিংহের সঙ্গে লড়াই করতে হত।

এছাড়াও এই তালিকাতে জায়গা পেয়েছে পেরুর মাচু পিচু, মেক্সিকোর চিচেন ইটজা ও জর্ডনের পেট্রা। আশ্চর্যের নিদর্শন এর তালিকাতে অষ্টম আশ্চর্য হিসেবে পানামা খালকে জায়গা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর